শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর অফিস খোলার প্রথম কার্যদিবসেই কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানের সভাপতিত্বে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিনিধিদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাজী সাইদুর রহমান বলেন, ‘ব্যাংক খাত পুনর্গঠনের কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত আমরা। সব ধরনের তথ্য-উপাত্ত সাংবাদিকদের সঙ্গে আগের মতোই আদানপ্রদান হবে। তাঁদের প্রবেশে বাধা থাকবে না। ছাত্র-জনতার এই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করি।’
কাজী সাইদুর রহমান আরও বলেন, ‘গভর্নর (আব্দুর রউফ তালুকদার) ও ডেপুটি গভর্নরদের সিদ্ধান্ত অনুযায়ী সাংবাদিকেরা এখন থেকে আগের মতো কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করতে পারবেন। তবে এমন কোনো প্রতিবেদন করবেন না, যার ফলে এ খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে সংকট দেখা দেয়। আমরা অনিয়মের সঙ্গে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। যারা অনৈতিক সুবিধা নিয়েছেন, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দেশে সংস্কার শুরু হয়েছে। পরবর্তী সরকার যেভাবে নির্দেশনা দেবে, সেভাবে পদক্ষেপ নেওয়া হবে।’

কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ২২ ক্যারেট প্রতি ভরি ( ১১.৬৬৪ গ্রামে প্রতি ভরি) স্বর্ণালংকারের ভ্যাটসহ দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৪৮ টাকা। যা গতকাল বুধবার ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
১ ঘণ্টা আগে
গ্যাস-সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও রপ্তানি আদেশ কমে যাওয়ায় গত তিন বছরে দেশের প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। একই সময়ে পোশাক উৎপাদনের ব্যয় বেড়েছে প্রায় ৪০ শতাংশ। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় বর্তমানে অধিকাংশ কারখানা সক্ষমতার অর্ধেকের কম উৎপাদন করতে পারছে।
৭ ঘণ্টা আগে
টাকা ফেরতের দরজা খুলতেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের আমানত তোলার আবেদনের হিড়িক পড়েছে। পাঁচ সংকটাপন্ন ব্যাংককে একীভূত করে গঠিত হওয়া এই সম্মিলিত ইসলামী ব্যাংকে গত মঙ্গলবার থেকে গ্রাহকদের আবেদন গ্রহণের কার্যক্রম শুরু হয়।
৮ ঘণ্টা আগে
আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডগুলোর কাছে দীর্ঘদিন ধরে কম খরচে পণ্য তৈরির সবচেয়ে ভরসার জায়গা ছিল বাংলাদেশ। তবে দেশের ভেতরে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের ঘাটতি, ক্রমাগত উৎপাদন খরচ বৃদ্ধি, চট্টগ্রাম বন্দরের ধীরগতি এবং দীর্ঘ লিড টাইমের (পণ্য উৎপাদন ও সরবরাহের সময়সীমা)...
৯ ঘণ্টা আগে