
দেশের বিভিন্ন শুল্ক-কর অফিস থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে কমপ্লিট শাটডাউন কার্যক্রম চলবে। আজ রোববার (২৯ জুন) বিকেল ৪টার দিকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা।
ঐক্য পরিষদের সহসভাপতি ও অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে আহ্বান পাওয়ায় আমরা সচিবালয়ে তাঁর কার্যালয়ে বিকেল ৪টায় আলোচনায় বসব। ট্যাক্স ও কাস্টমস থেকে ১০ জন করে ২০ জনের ডেলিগেশন অংশ নেবেন।’
দাবিদাওয়া সম্পর্কে মির্জা আশিক রানা বলেন, ‘চেয়ারম্যানের অপসারণ আমাদের প্রথম দাবি। আমরা অর্থ উপদেষ্টার কাছে তুলে ধরব, কীভাবে ধারাবাহিকভাবে আমাদের দমন-নিপীড়ন করা হয়েছে, এনবিআরকে কীভাবে অকার্যকর করা হয়েছে, কীভাবে এনবিআর সংস্কারকাজ এগিয়ে নেওয়া যায় এবং কীভাবে আমাদের ট্যাক্স ও কাস্টমস ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ণ রাখা যায়।’
মির্জা আশিক রানা বলেন, ‘আলোচনা শেষে আমরা এনবিআরে ফিরে আসব। আমাদের সহকর্মীদের ব্রিফ করব। সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানাব।’
এদিকে এনবিআরের চলমান সমস্যা নিরসনে ব্যবসায়ীদের সঙ্গেও পৃথক বৈঠক করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ব্যবসায়ী নেতা ও এমসিসিআইয়ের সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এ তথ্য নিশ্চিত করেছেন।

সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘অর্থ উপদেষ্টা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিকেল ৫টায় বৈঠকে বসবেন বলে জেনেছি। অন্যদিকে এনবিআরের আন্দোলনকারীদের সঙ্গে আলাদা সময়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।’
নাসিম মঞ্জুর বলেন, ‘বর্তমানে কাস্টমস কার্যক্রম বন্ধ থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থার সংকট তৈরি হবে, যা দীর্ঘ মেয়াদে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।’
দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে আমদানি-রপ্তানি-সংক্রান্ত কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বন্দরে পণ্য খালাস ও জাহাজে তুলতে না পারায় আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। কেবল বৈদেশিক যাত্রীসেবা চালু রয়েছে বলে কর্মকর্তারা জানান।
আরও খবর পড়ুন:

দেশের বাজারে আবারও সোনার দাম কমাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৪০ টাকা।
৩ ঘণ্টা আগে
রেমিট্যান্সের ওপর ভর করে রিজার্ভে কিছুটা স্বস্তি মিললেও আমদানি-রপ্তানির ভারসাম্য থেকে শুরু করে বৈদেশিক লেনদেনের সার্বিক হিসাবে অস্বস্তি কাটেনি। রেকর্ড বাণিজ্য ঘাটতি নিয়ে শেষ হওয়া আগের অর্থবছরের পর নতুন অর্থবছরের শুরুতেও সেই ঘাটতির চাপ কমার বদলে বেড়েছে।
১২ ঘণ্টা আগে
ইতালির ভেনিসে অভিনেত্রী ও শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে শিশু কল্যাণকেন্দ্রিক উদ্যোগ সিজিইপি। হামলাটি জুলাই ২০২৪-এর অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থকদের ওপর দেশের বাইরে আওয়ামী লীগের সমর্থকদের ধারাবাহিক হামলার অংশ বলেও দাবি করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
সুগন্ধি চালের স্থানীয় বাজারদর দীর্ঘদিন ধরেই ঊর্ধ্বমুখী। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে সরবরাহ কম। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের হাতে কোনো সুগন্ধি চালের মজুত নেই, সবই বিক্রি করে দিয়েছেন। কৃষকের পাশাপাশি বিক্রেতাদেরও অভিযোগ, বাজারে সুগন্ধি চালের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি করা হয়েছে। এ খাতের বড় ব্যবসায়ীরা
১৫ ঘণ্টা আগে