
দেশের কৃষি খাতে যথাসময়ে সার সরবরাহের লক্ষ্যে কানাডা থেকে ছয় লাখ টন এমওপি সার আমদানি করবে সরকার। এ জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের (সিসিসি) মধ্যে চুক্তি নবায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সম্পাদিত এই চুক্তি রাজধানীর একটি হোটেলে নবায়ন করা হয়।
আজ শুক্রবার বিএডিসি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক ও স্মার্ট কৃষি ব্যবস্থাপনার অংশ হিসেবে সারা দেশের কৃষকদের কাছে যথাসময়ে সুষম সার সরবরাহের লক্ষ্যে সরকার বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় নন-ইউরিয়া সারের নিরাপদ মজুত কার্যকরভাবে গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রীয় চুক্তির আওতায় কানাডার সিসিসির সঙ্গে এমওপি সার আমদানির চুক্তি নবায়ন করা হয়েছে। চুক্তি অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরে কানাডা থেকে ৬ লাখ লাখ মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে।
চুক্তিতে স্বাক্ষর করেন বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম। এ সময় কৃষি মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মো. সেলিম খানসহ দুই দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএফআইইউর পাঠানো বার্তায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সালমান মুক্তাদিরের নামে থাকা হিসাবের কেওয়াইসি ও হিসাব বিবরণীর সফট কপি দিতে বলা হয়েছে। পাশাপাশি সংযুক্ত এক্সেল ফাইলে তাঁর হিসাবসংক্রান্ত সব তথ্য এবং চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর (টিডিএস)-সংক্রান্ত তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়েছে।
২৯ মিনিট আগে
নিশ্চিত হওয়া কার্গোগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এলএনজি কার্গো রয়েছে। পাশাপাশি স্পট মার্কেট থেকেও কার্গো কেনা হচ্ছে। চাহিদা অনুযায়ী আমদানি নিশ্চিত হওয়ায় আগামী কয়েক মাস এলএনজি সরবরাহে বড় ধরনের কোনো সমস্যা হবে না।
২ ঘণ্টা আগে
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে নতুন দাম বাজারে কার্যকর হয়েছে।
৪ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজার থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করতে বন্ড ছাড়ছে পাঁচটি ব্যাংক। নিজেদের মূলধন শক্তিশালী করার পাশাপাশি সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়নের জন্য এ অর্থ সংগ্রহ করবে ব্যাংকগুলো। এর মধ্যে চার ব্যাংক বন্ডের অর্থ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করবে।
১৩ ঘণ্টা আগে