Ajker Patrika

ঘুমের মধ্যে ছোবল, সাপসহ রোগী নিয়ে হাসপাতালে স্বজনেরা

পঞ্চগড় প্রতিনিধি 
ঘুমের মধ্যে ছোবল, সাপসহ রোগী নিয়ে হাসপাতালে স্বজনেরা
সাপের ছোবলে আহত চৈতী রানীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় ঘুমিয়ে থাকা চৈতী রানী (৫৫) নামের এক নারী সাপের ছোবলে আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় স্বজনেরা সাপটিকেও সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হন। আজ সোমবার ভোরে উপজেলার দারাজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় চৈতী রানীর বাঁ পায়ে সাপ ছোবল দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করেন। পরে মাছ ধরার কোচ দিয়ে সাপটিকে আটকে ফেলেন তাঁরা। এরপর চৈতী রানীকে চিকিৎসার জন্য বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সঙ্গে সাপটিকেও নিয়ে যান স্বজনেরা। পরে চিকিৎসকেরা সাপটিকে বিষধর হিসেবে শনাক্ত করেন এবং চৈতী রানীকে অ্যান্টিভেনম দেন।

বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. লুৎফুল কবীর বলেন, ভোরে একজন সাপে কাটা রোগী হাসপাতালে আসেন। তাঁর সঙ্গে সাপটিকেও নিয়ে আসেন স্বজনেরা। সাপটি বিষধর হিসেবে শনাক্ত হওয়ায় রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ভালো আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত