
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি।
গতকাল রোববার বিকেলে ইয়াসিন আরাফত নামক এক ছাত্র আহতের ঘটনায় প্রতিমন্ত্রীকে ঘিরে ধরেন সাধারণ ছাত্ররা। এ সময় তাঁরা বেশ কিছু দাবি তুলে ধরেন প্রতিমন্ত্রীর কাছে।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান অবস্থায় এটা প্রতীয়মান হয় যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলা রয়েছে। আমি প্রতিমন্ত্রী এলাম, উনি (ভিসি) তো এলেনই না, বরং আমাকে চা খেতে আমন্ত্রণ জানান। ওনার তো সবার আগে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত ছিল।’ প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের দাবির প্রতি সহমত পোষণ করে বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তিনি এসব বিষয়ে কথা বলবেন।

তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা ফি কোনো বিভাগে ৫০, কোথাও আবার ১০০ টাকা। ব্যবহারিক পরীক্ষার ফি কোথাও ঘণ্টাপ্রতি ২০ টাকা, আবার কোথাও ১০০ টাকা। এই চিত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)। অভিন্ন নীতিমালা না থাকায় এই বিভিন্ন বিভাগে পরীক্ষার ফরম পূরণ, মানোন্নয়ন পরীক্ষা এবং বিভিন্ন খাতে ইচ্ছেমতো আদায় করা হচ্ছে
৪ ঘণ্টা আগে
খোদ রাজধানীতে দু-তিন দিনের ব্যবধানে ঘটে গেছে কয়েকটি দখলবাজি ও দখলচেষ্টার ঘটনা। এসব ঘটনায় ঘুরে-ফিরে ক্ষমতাসীন দল বিএনপির নেতা- কর্মীদের নাম আসছে। এতে ক্ষমতায় আসার সাত মাসের মাথায় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে দলটিকে।
৪ ঘণ্টা আগে
খাগড়াছড়ির সবুজ পাহাড়ে মৃদু বাতাসে দোল খাচ্ছে জুমের সোনালি ধান। পাকা ধান কাটতে ব্যস্ত ত্রিপুরা নারীরা। গত শনিবার বিকেলে জেলার মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়া এলাকায় এই দৃশ্য চোখে পড়ে।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধা যক্ষ্মা হাসপাতালে (বক্ষব্যাধি ক্লিনিক) দেড় যুগ ধরে প্রায় অর্ধেক পদই শূন্য। বর্তমানে হাসপাতালটিতে কোনো চিকিৎসক নেই। এ পরিস্থিতিতে দুই মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। এতে দূরদূরান্ত থেকে আসা রোগীরা ভোগান্তিতে পড়ছেন।
৪ ঘণ্টা আগে