শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় মন্নান সরদার (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। তাঁদের মধ্যে বোমার আঘাতে একজনের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার সুলতান মাঝির বাড়ির সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মন্নান সরদার সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার বাসিন্দা। আহত রিপন মোল্লা মূলনা ইউনিয়নের গজনাইপুর মোল্লাকান্দি এলাকার হামি মোল্লার ছেলে।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার রেজাউল শিকদার ও পাশের মূলনা ইউনিয়নের গজনাইপুর এলাকার তমিজ খাঁর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বিপুলসংখ্যক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় তমিজ খাঁর পক্ষের রিপন মোল্লার (৩৫) ডান হাতে ককটেলের আঘাতে গুরুতর আহত হন। তিনি জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠান।
অপর পক্ষের মন্নান সরদার পিঠে ককটেলের আঘাতে গুরুতর আহত হন। তাঁকেও জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে তিনি কথা না বলায় স্বজনেরা তাঁকে আবার জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে প্রকৃতপক্ষে কতগুলো ককটেল বিস্ফোরিত হয়েছে, তা পুলিশ তদন্ত করে দেখছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ চেষ্টা করছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষেরই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহম্মেদ বলেন, দুই পক্ষের সংঘর্ষ ও বোমার আঘাতে একজন নিহত হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি তরুণ মো. তারা মিয়ার (১৯) মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠকের পর ভারতীর পুলিশ কুলাউড়া থানা-পুলিশের
৪২ মিনিট আগে
দুর্নীতির আমদানি, নাম তার কমিটি—এমন স্লোগানে বিক্ষোভে ফেটে পড়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগের সুপারিশ বন্ধ করে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির মাধ্যমে নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে
১ ঘণ্টা আগে
রিকশার প্যাডেল ঘুরিয়ে কিংবা অন্যের খেতে দিনমজুরি করে কোনোমতে সংসার চালাতেন আব্দুল হালিম। স্ত্রী ও সাত সন্তানকে নিয়ে অন্যের জায়গায় জীর্ণশীর্ণ ঝুপড়িঘরে কাটছিল তাঁর মানবেতর জীবন। কাজ থাকলে খাবার জুটত, না থাকলে নেমে আসত অভাবের অন্ধকার। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কড়ইগড়া কালিকাবাড়ির এই অসহায় পরিবারের জীবন
১ ঘণ্টা আগে
উপজেলায় দুটি সাবস্টেশনের আওতায় পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকসংখ্যা প্রায় ১ লাখ ৬৫ হাজার ৫০০। এর মধ্যে ফরিদগঞ্জ জোনাল অফিসের আওতায় গ্রাহকসংখ্যা প্রায় ১ লাখ ১০ হাজার। এখানে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ২৩ থেকে ২৬ মেগাওয়াট। কিন্তু সরবরাহ মিলছে মাত্র ৭ থেকে ১০ মেগাওয়াট।
১ ঘণ্টা আগে