ঠাকুরগাঁও সদর উপজেলায় অজ্ঞাতনামা অটোরিকশার ধাক্কায় আশরাফুল ইসলাম মারুফ (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শিংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ ওই এলাকার বাসিন্দা মো. রশিদুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে মারুফ তার নানাবাড়ি খামার ভোপলা এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে শিংপাড়া আখের খামারের পশ্চিম পাশে একটি পাকা সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মারুফ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ ঘটনায় নিহত মারুফের বাবা মো. রশিদুল ইসলাম অজ্ঞাতনামা অটোরিকশাচালকের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেছেন। মামলাটি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্ত অটোরিকশাচালককে শনাক্তে চেষ্টা চলছে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৫ ঘণ্টা আগে