
ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে আজ বুধবার দুপুরে বাউলদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে তিন বাউলশিল্পী আহত হয়েছেন। বাউলশিল্পীদের ওপর হামলার বিচার এবং বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশের আগে এই হামলার ঘটনা ঘটে।
আহত তিনজনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রীতির ঐক্য, ঠাকুরগাঁও’ ব্যানারে দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে বাউলশিল্পীদের প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। তার আগে কোর্ট চত্বরে চায়ের দোকানে বসে চা-পান করছিলেন কয়েকজন বাউল। হঠাৎ একদল লোক সেখানে ঢুকে তাঁদের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’ আহত ব্যক্তিদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানান ওসি।
আহত বাউলশিল্পীদের একজন জানান, তিনি ব্যক্তিগত মামলায় হাজিরা দিতে কোর্টে এসেছিলেন। হাজিরা শেষে সহযোগীদের সঙ্গে চা খাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত কিছু বুঝে ওঠার আগেই লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা শুরু করে।
ওসি সরোয়ারে আলম খান জানান, হামলাকারীরা কারা, এখনো নিশ্চিত হওয়া যায়নি। কোর্ট চত্বরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। আহত বাউলশিল্পীরা থানায় মামলা করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় কৌশলে জমির চৌহদ্দি (সীমানা) পরিবর্তন করে সরকারি খাস জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে মিলন কান্তি দাশের বিরুদ্ধে। জালিয়াতির মাধ্যমে সীমানা বাড়িয়ে উচ্ছেদের উদ্দেশ্যে আদালতে মামলা করেন তিনি। মামলায় মিলন হেরে যান।
১ ঘণ্টা আগে
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করা ৬৮টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। সোমবার (২৯ জুন) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফোনগুলো হস্তান্তর করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশন
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর এলাকার বক্সআলী মৌলভীবাড়ির সামনে থেকে স্থান
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের পর গ্যাসের তীব্র গন্ধে ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এতে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নগরীর গোলপুকুর পাড় মৈত্রী টাওয়ারের পাশে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে গ্যাস ছড়িয়ে
৪ ঘণ্টা আগে