
ঠাকুরগাঁওয়ে গভীর রাতে ফিলিং স্টেশন থেকে পেট্রল কিনে কালোবাজারে দ্বিগুণ দামে বিক্রি করে আসছিল একটি চক্র। বিষয়টি টের পেয়ে অভিযান চালিয়ে ২০০ লিটার পেট্রলসহ দুজনকে আটক করে বালিয়াডাঙ্গী থানা-পুলিশ। গতকাল সোমবার রাতে জাহিরুল ইসলাম (৩২) ও জহিরুল ইসলাম (৩০) নামের দুজনকে আটক করা হয়। আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক।
জাহিরুল বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের স্কুলহাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে। আর জহিরুল হরিণমারী নয়াপাড়া গ্রামের সরিফ উদ্দীনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করে অভিযুক্ত ব্যক্তিরা বলেন, নেকমরদের একটি ফিলিং স্টেশন থেকে গভীর রাতে ২০০ টাকা দরে পেট্রল কিনে এনে সীমান্ত এলাকায় ৪০০ টাকা লিটারে বিক্রি করত দলটি। তাঁরা দুজন মূলত ফিলিং স্টেশন থেকে তেল আনা-নেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। সেই তেল চড়া দামে বিক্রি করতেন কালীবাড়ি গ্রামের আব্দুল খালেক।

ঘটনার পর থেকে পলাতক আব্দুল খালেক। পুলিশ একাধিকবার বাড়িতে গেলেও তাঁকে পায়নি। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক বলেন, অপরাধ স্বীকার করায় তাঁদের দুজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর জব্দ করা পেট্রল সরকারি মূল্যে খোলাবাজারে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিক্রি করা হয়েছে। অবৈধ তেল মজুতকারীদের তথ্য পুলিশ ও প্রশাসনকে জানানোর জন্য জনসাধারণকে আহ্বান জানান তিনি।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৯ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৯ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে