
ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে পুলিশ সেজে ওষুধবাহী কাভার্ড ভ্যানে ডাকাতির চেষ্টার অভিযোগে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পঞ্চগড় পৌরসভার মসজিদপাড়া এলাকার হেলাল হোসেন (৪৬) ও রামের ডাঙ্গা এলাকার জাকিরুল ইসলাম (৩৪)।
এর আগে গত মঙ্গলবার রাতে ঠাকুরগাঁওয়ের ভূল্লী ডিগ্রি কলেজ গেটের সামনে থেকে তাঁদের আটক করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ও ডাকাতিতে ব্যবহার করা একটি স্টিলের লাঠি উদ্ধার করা হয়। ডাকাতিচেষ্টার ঘটনায় মো. নাজমুল ইসলাম নামে একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাভার্ড ভ্যান চালক মামলা করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পঞ্চগড় থেকে দিনাজপুর যাচ্ছিলেন কাভার্ড ভ্যানচালক নাজমুল ও তাঁর সহযোগীরা। ভূল্লী ডিগ্রি কলেজ গেটের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে কাভার্ড ভ্যানটি থামায়। পরে তাঁরা কাভার্ড ভ্যান তল্লাশির কৌশলে অস্ত্রের মুখে চালক ও তার সহযোগীদের মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় চালক ও তাঁর সহযোগীরা চিৎকার শুরু করলে ডাকাত দলের সদস্যরা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। এর পরপরই চালক নাজমুল কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতদের ধাওয়া করেন। একপর্যায়ে ঠাকুরগাঁও সদরের পয়সাফেলা বাজারে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় ডাকাতদের আটক করতে সক্ষম হন।
আটকের পর বিক্ষুব্ধ লোকজন দুই আসামিকে পিটুনি দেয়। খবর পেয়ে ভুল্লী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাঁদের হেফাজতে নেয়। পরে পুলিশ পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করে।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তাঁরা মহাসড়কে ভুয়া পুলিশ সেজে ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন।

রাজনীতি করার কারণে সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের মেলামেশা করতে হয়। হত্যাকাণ্ডের আগে হাফিজুর রহমান হাফিজ অপরাধী ছিলেন—এমন কোনো তথ্য আমার জানা ছিল না। আবার বাবু যেসব ছবি দেখিয়েছেন, তাঁরও হাফিজুর রহমান হাফিজের সঙ্গে একাধিক ছবি রয়েছে। কারও সঙ্গে ছবি থাকলেই তাঁকে অপরাধের সহযোগী হিসেবে অভিযুক্ত করা
৬ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক বাক্প্রতিবন্ধী তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই তরুণী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। আজ বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগীর মা জাহানারা বেগম বাদী হয়ে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ একটি মামলা করেছেন।
১৫ মিনিট আগে
পিকআপ ভ্যানচালক মোহাম্মদ রাসেলের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রী মনির পারিবারিক কলহ চলছে। আজ ভোরের দিকে ঘুমন্ত রাসেলের হাত-পা বেঁধে বিশেষ অঙ্গ ও পায়ে দা দিয়ে কোপ দেন মনি। এতে রাসেল গুরুতর আহত হন।
২৩ মিনিট আগে
সিলেটের গোলাপগঞ্জে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় গাড়ির পেছনের গ্লাস ভেঙেছে, তবে কেউ আহত হননি। হামলার পর নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন।
২৫ মিনিট আগে