
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় টানা দুদিনের বৃষ্টিতে মাটিতে নুয়ে পড়েছে রোপা আমন ধান। ফলন ঘরে তোলার আগমুহূর্তে আধা পাকা ধান মাটিতে নুয়ে পড়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন আমনচাষিরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত শুধু সদর উপজেলাতেই ১৮ হেক্টর জমির ধান নুয়ে পড়েছে। অন্যান্য উপজেলার ক্ষয়ক্ষতির তথ্য নিরূপণ চলছে। চলতি মৌসুমে জেলায় মোট ১ লাখ ৩৭ হাজার ২৯০ হেক্টরে আমনের আবাদ করা হয়েছে।
গতকাল বুধবার সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের আমনের মাঠে গিয়ে দেখা গেছে, হলুদ হয়ে আসা ধানের খেতগুলো মাটিতে মিশে রয়েছে। বিঘার পর বিঘা জমির ধান শুয়ে পড়ায় ফলন ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন কৃষকেরা।
ঠাকুরগাঁও সদর উপজেলার কচুবাড়ী এলাকার কৃষক হোসেন আলী ৪ একর জমিতে আমনের আবাদ করেছেন। ১৫ দিন পর ধান কাটার কথা ছিল তাঁর। তিনি হতাশা নিয়ে বলেন, ‘অনেক কষ্ট করে আবাদ করেছি। আর যখন কাটার সময় হলো, তখন পাকা ধানে মই দিয়ে গেল বৃষ্টি। জমিতে পানি জমে শিষ ভিজে নষ্ট হচ্ছে, ফলন অর্ধেক হয়ে যেতে পারে।’
এ বিষয়ে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম জানান, ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং তাঁরা কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছেন। তিনি বলেন, ‘কৃষকদের আমরা পরামর্শ দিচ্ছি, যেসব ধান শুয়ে পড়েছে সেগুলো গোছা করে বেঁধে দিতে। এতে কিছুটা হলেও ক্ষতি কম হবে।’

রাজধানীর ডেমরা এলাকায় ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে কামিনী (২৪) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ডেমরা কোনাপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
২ মিনিট আগে
মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে ৭৪ হাজার টন ডিজেল নিয়ে আজ সোমবার চট্টগ্রাম বন্দরে ভিড়েছে দুটি জাহাজ। দৈনিক ১২ হাজার ৫০০ টন হিসাবে এই ডিজেল দিয়ে পাঁচ দিনে বেশি চাহিদা মেটানো যাবে। মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ডেনমার্কের পতাকাবাহী জাহাজ Torm Singapore ভোর ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের...
৪ মিনিট আগে
নরসিংদী শহরের নাগরিয়াকান্দী এলাকায় আজ সোমবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেছে। মারা যাওয়া মাহির শাহরিয়ার ঢাকার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
৭ মিনিট আগে
গত তিন সপ্তাহে মৌলভীবাজারে হামে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৮ জনের শরীরে হাম ও রুবেলা পজিটিভ পাওয়া গেছে। মৌলভীবাজার সিভিল সার্জন সূত্রে জানা যায়, জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি ৪২৪ শিশুর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে ১৬ জনের...
১৫ মিনিট আগে