
টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় বাসিন্দাদের তৈরি একটি কাঠের সাঁকো দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ পারাপার। উপজেলার বাঘবেড়-গজারিয়া সড়কের গোহালিয়া খালের ওপর আগে নড়বড়ে বাঁশের সাঁকো ছিল। সড়কটি গুরুত্বপূর্ণ হওয়ায় এলাকাবাসী নিজেদের উদ্যোগে কাঠ দিয়ে সাঁকো তৈরি করে চলাচল করছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় নেতা ও জনপ্রতিনিধিদের পিছু পিছু ঘুরেও গোহালিয়া খালের ওপর একটি সেতু নির্মাণ করতে পারেনি তারা। ফলে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে জনসাধারণের।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার গজারিয়া ইউনিয়নের গোহালিয়া খালের উত্তরের শেষ সীমানায় কাঠের সাঁকোটিতে ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা। কোনোরকমে বাইসাইকেল, মোটরসাইকেল ও প্যাডেলচালিত ভ্যানগাড়ি পারাপার হচ্ছে। তবে ওই সাঁকো দিয়ে ইঞ্জিনচালিত কোনো ধরনের যানবাহন চলে না। ফলে প্রতিনিয়ত রোগী ও মালপত্র পরিবহন করতে চরম দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীর।
গজারিয়া গ্রামের বাসিন্দা আবুল কালাম বলেন, ‘বর্ষাকালে আমাদের বাচ্চাদের স্কুলে যেতে সমস্যা হয়। মালামাল বহন করতে একটি সেতুর জন্য আমাদের প্রায় ৩ কিলোমিটার ঘুরতে হয়। এখানে একটি সেতু নির্মাণ করা হলে আশপাশের কয়েক গ্রামের মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে।’

বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন বলেন, ‘খালের ওপারে আমাদের বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আছে। এ সাঁকোটির যদি স্থায়ী একটা সমাধান হতো, তাহলে ছেলেমেয়েরা নিরাপদে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারত।’
জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, বেশ কয়েকবার কাঠের সাঁকো নির্মাণ করার জন্য ইউনিয়ন পরিষদ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে। জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে গোহালিয়া খালের ওপর দ্রুত সেতু নির্মাণের সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান বলেন, ‘গোহালিয়া খালের ওপর সেতু নির্মাণের বিষয়টি এলজিইডির কোনো প্রকল্পে আপাতত অন্তর্ভুক্ত নেই। তবে এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠাব।’

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাফর আহমদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পথে চলন্ত ট্রেনে অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরে ডান চোখ হারিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন (২২)। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি আর ফেরার সম্ভাবনা নেই। মাথাতেও গুরুতর আঘাত পেয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
বৈরী আবহাওয়া ও অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চার ইউনিয়নের প্রায় ৮০০ মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক স্থানে বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। দ্রুত মেরামত করা না হলে বর্ষার শেষ দিকে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা স্পিডবোট ঘাট থেকে দুটি স্পিডবোটের ইঞ্জিন লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘাটের এক প্রহরীকে হাত-পা বেঁধে ফেলে রেখে যায় তারা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে