
টাঙ্গাইলের মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, প্রতারকেরা নিজেদের মির্জাপুর থানার ওসি পরিচয় দিয়ে ফোন করে বলছে, সংশ্লিষ্ট ব্যক্তির নামে থানায় অভিযোগ রয়েছে। পরে মামলা বা অভিযোগ থেকে নাম কেটে দেওয়ার কথা বলে টাকা দাবি করা হচ্ছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সিঙ্গাপুরপ্রবাসী নুরুল ইসলাম খানের হোয়াটসঅ্যাপ নম্বরে ওসির নাম ও ছবি ব্যবহার করা একটি নম্বর থেকে ফোন আসে। ফোনকারী নিজেকে মির্জাপুর থানার ওসি পরিচয় দিয়ে নুরুল ইসলামের নামে অভিযোগ রয়েছে বলে জানান এবং বিষয়টি মিটিয়ে দেওয়ার জন্য টাকা চান। তবে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় নুরুল ইসলাম ফোন কেটে দেন।
এর কয়েক দিন আগে মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম খানের কাছেও একই কৌশলে ফোন করে টাকা দাবি করা হয়।
পরে নুরুল ইসলাম হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট সাংবাদিকদের কাছে পাঠিয়ে বিষয়টির সত্যতা যাচাইয়ের অনুরোধ জানান।
এ বিষয়ে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, তাঁর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে দেশ-বিদেশে অনেকের সঙ্গে প্রতারণার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ পেয়েছেন। তিনি আরও জানান, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৪ ঘণ্টা আগে