
টাঙ্গাইলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সদর উপজেলার বাঘিল ইউনিয়নের রহমানিয়া মাহমুদিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটোর উদ্যোগে মাহফিলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়। পরে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য দুপুরে বিশেষ খাবার পরিবেশন করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার জিয়া বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এ দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর নেতৃত্ব ও উপস্থিতি এ দেশের গণতান্ত্রিক সংগ্রামের অনুপ্রেরণা। তাই তাঁর সুস্থতা জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’

ফেরত বাংলাদেশিরা বিদেশে যাওয়ার আশায় দালাল ও অনলাইনের মাধ্যমে প্রতারকদের প্রলোভনে পড়ে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল। পরে ভারতের কলকাতায় ঘোরাফেরার সময় পুলিশ তাদের আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দমদম...
৩৩ মিনিট আগে
জয়পুরহাটের কালাই উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের হামলায় বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৩৬ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) মারধরের অভিযোগ পাওয়া গেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন শেখ (আনু) ও রুহুল নামের দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছে পুলিশ।
৪০ মিনিট আগে
স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচারব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি রেস্টুরেন্টে আয়োজিত জেলা এনসিপির ইফতার মাহফিলে...
১ ঘণ্টা আগে