
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় হেলাল উদ্দিন শেখ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের কালিহাতী উপজেলার ধুনাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন শেখ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সদাইকান্দি এলাকার চাঁদ মিয়া শেখের ছেলে। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মোহনপুর এলাকায় ব্র্যাক ব্যাংকের মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলযোগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে হেলাল উদ্দিন দুর্ঘটনার শিকার হন। এ সময় একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এলেঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহত ব্যক্তির পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রেমের নাটক-সিনেমা বানানো যাবে না, দেখানো যাবে না। এতে সমাজের অবক্ষয় হয়—এমন দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।
৯ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে চরের ঘাস খেয়ে বিষক্রিয়ায় তিনটি মহিষ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ২৫টি মহিষ অসুস্থ হয়েছে। গুরুতর অসুস্থ কয়েকটি মহিষের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মালিকেরা।
৩ ঘণ্টা আগে
রংপুরের পীরগাছায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল সার ও কীটনাশক তৈরির কাঁচামাল, সরঞ্জাম এবং বিভিন্ন নামীদামি কোম্পানির মোড়ক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭২ বস্তা ভেজাল সার জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর বাজারের পশ্চিমে একটি বাড়িতে অভিযানটি চালানো হয়।
৩ ঘণ্টা আগে
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৪২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ, একটি মোবাইল ফোন ও ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।
৪ ঘণ্টা আগে