
রাত পোহালেই ঈদ। অতিরিক্ত যানবাহনের চাপ, বঙ্গবন্ধু সেতুতে একাধিকবার গাড়ি বিকল ও টোল আদায় কার্যক্রম বন্ধ থাকায় রাতে ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
এতে ভোগান্তিতে পড়তে হয়েছে উত্তরের মানুষদের। বর্তমানে মহাসড়কের সল্লা থেকে বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা পর্যন্ত ৮ কিলোমিটার অংশে যানজট রয়েছে।
আজ রোববার ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে কালিহাতীর পৌলি পর্যন্ত ১৫ কিলোমিটার অংশে উত্তরবঙ্গগামী লেনে যানজট ছিল। তবে সেটি এখন কমে ৮ কিলোমিটারে ঠেকেছে।
এ ছাড়া ঢাকাগামী পরিবহনগুলো আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করায় ভুঞাপুর-টাঙ্গাইল সড়কে কোথাও কোথাও পরিবহনের ধীরগতি রয়েছে।
এর আগে গতকাল শনিবার রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত এলেঙ্গা থেকে সেতু টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ ১৩ কিলোমিটার সড়কে ব্যাপক যানজট লেগেছিল।
যানজটের কারণে ঈদে ঘরে ফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে গণপরিবহন না পেয়ে যারা ট্রাক ও পিকআপে রওনা হয়েছে তারা বেশি বিপাকে পড়েছে। রাতে জীবনের ঝুঁকি নিয়ে শিশু-নারীরাও এসব ট্রাক ও পিকআপে চড়ে নাড়ির টানে ঈদ উদ্যাপন করতে গিয়েছে।
জানা গেছে, ঈদযাত্রায় মহাসড়কে অতিরিক্ত পরিবহনের চাপ, রাতে বঙ্গবন্ধু সেতুর ওপর ফিটনেসবিহীন একাধিক পরিবহন বিকল হওয়া, সেতুতে টোল আদায় বন্ধ ও চালকদের বেপরোয়াভাবে আগে যাওয়ার প্রতিযোগিতার কারণে যানজটের সৃষ্টি হয়।
টাঙ্গাইল অংশে পরিবহনের চাপ বেড়ে গেলে জেলা প্রশাসন ও সেতু কর্তৃপক্ষ উত্তরবঙ্গমুখী সেতু চার লেন করে দেয়। ঢাকামুখী লেন কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। তবু যানজট ঠেকানো যায়নি সেতুর ওপর পরিবহন বিকল হওয়ার কারণে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ বলেন, সেতুর ওপর পরিবহন বিকল হওয়ায় টোল আদায় বন্ধ রাখা হয়। এতে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যায়। বর্তমানে মহাসড়কে গাড়ির টান শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে আসামিকে স্বামী হিসেবে পেতে চান এক নারী (৩০)। এ জন্য ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল ও বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।
৪ মিনিট আগে
গ্রেপ্তার ২৭ জনকে সন্ধ্যা ৭টার পর আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। তাদের ফৌজদারি কার্যবিদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন...
৯ মিনিট আগে
ভোলায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ভোলা পৌরসভার যুগিরঘোল এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১২ মিনিট আগে
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত ২ হাজার ২৫টি পরিবারকে ক্ষতিপূরণ ও অনুদান দেওয়ার কার্যক্রম শুরু করেছে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল)। খনির ইনফ্লুয়েন্স জোনের বাইরে থাকা ১২টি গ্রামের এসব পরিবারের বাড়িঘরে ফাটলসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির বিপরীতে মোট ১০ কোটি ২০ লাখ ৪৫ হাজার
১৬ মিনিট আগে