
টাঙ্গাইলের কালিহাতীতে ঘরের মধ্যে এক নারীর রক্তাক্ত লাশ পাওয়া গেছে। পুলিশ আজ শনিবার বিকেলে উপজেলার গোহালিয়াবাড়ী গ্রামে রেললাইন-সংলগ্ন ঘর থেকে লাশটি উদ্ধার করে।
নিহত নারীর নাম খোদেজা বেগম (৫৫)। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত আতোয়ার রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, খোদেজার স্বামী আতোয়ার ১০-১২ বছর আগে মারা যান। খোদেজা যমুনা সেতু-জামালপুর রেললাইন-সংলগ্ন নির্জন একটি বাড়িতে একাই বসবাস করতেন। তাঁর পালিত ছেলে আসাদুজ্জামান অন্য জায়গায় থাকেন।
আসাদুজ্জামান জানান, তিনি সর্বশেষ ১৩ মে বাড়িতে এসে মাকে দেখে যান। দুই দিন ধরে মোবাইল ফোনে তাঁকে পাওয়া যাচ্ছিল না। আসাদুজ্জামান শনিবার দুপুরে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ ও সিঁধ কাটা দেখতে পান। পরে দেখেন, তাঁর মা শয়নকক্ষে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। মুখমণ্ডল ও কপালে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। তিনি ধারণা করছেন, তাঁর মাকে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত রহস্য উদ্ঘাটন করা যাবে। তদন্তকাজ চলমান রয়েছে।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
১০ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১২ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে