
টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আজ সোমবার সকালে উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার ওই গ্রামের মৃত চান মিয়ার ছেলে। অভিযুক্ত মো. বাদশা মিয়া উপজেলা বিএনপির তাঁতী, মৎস্যজীবী ও উপজাতিবিষয়ক সম্পাদক এবং মামুদনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিএনপি নেতা বাদশার সঙ্গে বিরোধ চলে আসছে চাচাতো ভাই জব্বারের। এ ব্যাপারে আদালতে মামলা চলমান রয়েছে। গতকাল রোববার আদালতে হাজিরা দিতে যান বাদশা ও তাঁর সহযোগীরা। হাজিরা শেষে রাতে জব্বারের পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বাদশা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে আজ সোমবার সকাল ৬টার দিকে বাদশা ও তাঁর লোকজন জব্বারের বাড়িতে গিয়ে হামলা করেন। তাঁরা জব্বারসহ রবিউল, আজিজ, আলী ও লাল হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জব্বারকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা আফরোজ জানান, জব্বারকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও গাজীপুরে মিছিল ও জমায়েতের চেষ্টা করেছেন। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি গুলশানে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ...
১ ঘণ্টা আগে
আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
১ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় মাদক কারবারির অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়িতে গিয়ে মাদক কারবার বন্ধ করতে সতর্ক করেন।
১ ঘণ্টা আগে