
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদারপাড়া গ্রামে নেশাজাতীয় বা বিষাক্ত দ্রব্য মিশিয়ে রাখা লবণ দিয়ে রান্না করা খাবার খেয়ে একই পরিবারের দুই শিশুসহ সাতজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ রোববার সকালে নাশতা খাওয়ার পর তারা একে একে অসুস্থ হয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় আছেন গৃহকর্তা আনোয়ার হোসেন।
পরিবারের অন্য অসুস্থ ব্যক্তিরা হলো আনোয়ার হোসেনের স্ত্রী আনোয়ারা খাতুন, তিন কন্যা আরিফা বেগম, হামিদা বেগম ও অনামিকা খাতুন এবং আরিফার দুই সন্তান রওশান (৮) ও রায়েতা (৫)।
স্থানীয় বাসিন্দা রাজু ফকির জানান, আজ সকালে পরিবারের সদস্যরা নাশতা খাওয়ার পর বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়। একপর্যায়ে সবাই চেতন হারিয়ে ফেলে। পরে প্রতিবেশীরা তাদের অচেতন অবস্থায় গোপালপুর উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
আরিফা বেগমের দাবি, রান্নাঘরে রাখা লবণের পাত্রে শত্রুতাবশত কেউ বিষাক্ত বা নেশাজাতীয় কিছু মিশিয়ে দিয়েছে। সেই লবণ দিয়ে রান্না করা খাবার ও খাবারের সঙ্গে বাড়তি লবণ খাওয়ার পর সবাই অচেতন হয়ে পড়ে।
সাবেক ইউপি সদস্য হালিম মিয়া বলেন, ইদানীং একশ্রেণির দুর্বৃত্ত উপজেলার বিভিন্ন গ্রামে রাতের বেলা গৃহস্থের রান্নাঘরে ঢুকে লবণের সঙ্গে বিষাক্ত বা নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে রাখে। তাঁর ধারণা, এ ঘটনাও তেমন হতে পারে।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, একই পরিবারের সাতজনকে আজ দুপুরে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লবণের সঙ্গে নেশাজাতীয় কিছু মেশানো হয়েছিল।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুরের ফরিদগঞ্জে সুধী সমাবেশে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (ছালেহ শিবলী) বলেন, রাষ্ট্র ও সমাজে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা বর্তমান সরকারের বড় সাফল্য। একই অনুষ্ঠানে তিনি ফ্যামিলি কার্ড, বিভিন্ন পেশাজীবীর জন্য পৃথক পরিকল্পনা এবং দলীয় বিভেদ নিরসনের আহ্বানের কথা জানান।
৪ মিনিট আগে
যশোরের কেশবপুরে বাবার ব্যাটারিচালিত ভ্যানের চার্জার থেকে বিদ্যুতায়িত হয়ে হাসিবুল রহমান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল ওই গ্রামের ভ্যানচালক সাজিম উদ্দীনের ছেলে।
৯ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে বিষ প্রয়োগ করে শতাধিক হাঁস-মুরগি মেরে ফেলার অভিযোগ উঠেছে তিন প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় মোছা. কমেলা বেগম নামে এক নারী পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন।
২৬ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারের গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ‘বেগম নুর জাহান মেমোরিয়া
৩২ মিনিট আগে