
চাঁদপুরের ফরিদগঞ্জে সুধী সমাবেশে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (ছালেহ শিবলী) বলেছেন, রাষ্ট্র ও সমাজের প্রত্যেক মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের সবচেয়ে বড় সাফল্য। আজ রোববার বিকেলে গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবু আবদুল্লাহ মো. ছালেহ বলেন, বিএনপি এ দেশের মানুষের হৃদয়ের কথা জানে এবং সব ধর্ম-বর্ণ ও মত-পথের মানুষকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকারের পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে।
সমাবেশে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরও জানান, প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে। এমনকি তাঁর নিজের পরিবারও এই কার্ড পাবে। শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক, চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষের জন্য পৃথক পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আবু আবদুল্লাহ মো. ছালেহ বলেন, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আবু আবদুল্লাহ মো. ছালেহ বলেন, রাজনীতিতে মতভেদ ও বিভাজন থাকা স্বাভাবিক, তবে তা দল ও দেশের স্বার্থের বাইরে নয়। ফরিদগঞ্জে দলীয় কিছু বিভেদ দ্রুত কাটিয়ে উঠতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
সমাবেশে প্রেস সচিব আরও বলেন, ‘আপনারা দলের দুর্দিনে পাশে ছিলেন, আন্দোলন-সংগ্রাম করেছেন। দিন শেষে দলের স্বার্থে সবাই এক। সামনে দলের জন্য ভালো সময় আসছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসীন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, চাঁদপুর জেলা যুবদলের সদস্য আব্দুল মতিন ও ফজলুর রহমান, গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল ব্যাপারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন, উপজেলা ছাত্রদল নেতা মহিন উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিভলু, পৌর ছাত্রদল নেতা আশিক পাটওয়ারী প্রমুখ।

দিনাজপুরের খানসামায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ওয়াকিটকি, মোবাইল ফোন, ব্যাংকের চেক, এটিএম কার্ড, মোটরসাইকেলসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
১ মিনিট আগে
‘হেলথ হাবের’ মাধ্যমে একই ছাতার নিচে স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করা হবে। এসব কেন্দ্রে চিকিৎসক পদায়নের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করবেন। তাঁরা রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করার পাশাপাশি স্তন ও জরায়ুমুখের ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্তের কাজ
৪ মিনিট আগে
বঙ্গোপসাগর-সংলগ্ন সুন্দরবনের পৃথক স্থান থেকে বনদস্যু বড় জাহাঙ্গীরের বাহিনীর সদস্যরা একটি ট্রলারসহ পাঁচ জেলেকে অপহরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের কালামেঘা ও নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
৬ মিনিট আগে
যশোরের কেশবপুরে বাবার ব্যাটারিচালিত ভ্যানের চার্জার থেকে বিদ্যুতায়িত হয়ে হাসিবুল রহমান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল ওই গ্রামের ভ্যানচালক সাজিম উদ্দীনের ছেলে।
২২ মিনিট আগে