টাঙ্গাইলের বাসাইলে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লা গ্রামের উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার লোকজনের মধ্যে মসজিদে মাইকিং করে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষে মনোয়ারা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকার নিরাপত্তার পুলিশ অবস্থান করছে।
নিহত মনোয়ারা বেগম স্থলবল্লা উত্তরপাড়ার শওকত মিয়ার স্ত্রী। আহতদের মধ্যে উত্তরপাড়ার ১০ জন ও দক্ষিণপাড়ার ৫ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় উত্তরপাড়ার মিনহাজ উদ্দিন (৩৭) ও বিল্লাল (৫৫) নামে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লা উত্তরপাড়ার শুকুর, জালাল, কালাম ও বিল্লালের সঙ্গে একই গ্রামের দক্ষিণপাড়ার আনু, সেলিম, শফি, এনামুল হক ও রাসেলদের জমি নিয়ে প্রায় ২০ বছর ধরে বিরোধ চলে আসছে।
গতকাল মঙ্গলবার বিকেলে গরুর হাট থেকে ফেরার সময় দক্ষিণপাড়ার লোকজন উত্তরপাড়ার জহুরুলকে মারধর করেন। পরে মসজিদে মাইকিং করে দা, ফালা, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে উত্তরপাড়ার আনোয়ারের বাড়িতে হামলা চালায় দক্ষিণপাড়ার লোকজন।
এ সময় উত্তরপাড়ার লোকজন প্রতিহত করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ ফেরাতে গিয়ে দেশীয় অস্ত্রের আঘাতে মনোয়ারা বেগম মারা যান। এ সময় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত মনোয়ারার ভাই হেলাল উদ্দিন বলেন, গতকাল বিকেলে উত্তরপাড়ার জহিরুল, আয়নাল, আলাল, মজিবর ও ঠান্ডু গরুর হাট থেকে ফেরার সময় দক্ষিণপাড়ার এনামুল হক, আনু, রাসেল, বাদল, সেলিম, সানাউল্যা, সানুসহ কয়েকজনে মিলে তাঁদের পথরোধসহ কয়েকজনকে মারধর করেন।
পরে আজ বুধবার বিকেলে আবার দক্ষিণপাড়ার লোকজনই মসজিদে মাইকিং করে উত্তরপাড়ায় হামলা চালায়।তাঁর বোন ঝগড়া ফেরাতে গিয়েছিলেন। এ সময় মাথায় ফালার আঘাতে তাঁর বোন মনোয়ারা গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিনি নিজেও মাথায় আঘাত পেয়েছেন। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে। তাঁর বোনের হত্যার বিচার চান।
বাসাইল থানার উপপরিদর্শক মনোয়ার হোসেন বলেন, ‘নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। এ ঘটনায় দুপক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন।’
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আতিকুর রহমান বলেন, হাসপাতালে একজনের লাশ রয়েছে। আহত অবস্থায় কয়েকজনে আনা হয়েছে। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা....
৯ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে