
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নদে গোসল করতে নেমে লোকনাথ সূত্রধর (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের চর শিমলা গ্রামে বৈরাণ নদে এ দুর্ঘটনা ঘটে।
মৃত লোকনাথ চরশিমলা গ্রামের রঞ্জিত সূত্রধরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১টার দিকে কয়েক শিশু বৈরাণ নদে গোসল করতে নামে। গোসল সেরে সবাই নদ থেকে উঠে এলেও লোকনাথকে পাওয়া যাচ্ছিল না। পরে গোপালপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে টাঙ্গাইল থেকে আসা ডুবুরি দল শিশুটির নিথর দেহ নদ থেকে উদ্ধার করে।
গোপালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. খাদিমুজ্জামান বলেন, ‘আমরা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। পরে টাঙ্গাইল থেকে ডুবুরি দল এসে শিশুটির নিথর দেহ উদ্ধার করে।’

কুড়িগ্রামের উলিপুরে কৃষকের উপস্থিতি দেখে সার না দিয়েই ডিলার ও দুই উপসহকারী কৃষি কর্মকর্তার সটকে পড়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কৃষকেরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
৬ মিনিট আগে
ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের সাড়ে তিন বছরের শিশু সাইমা আক্তার সাবা হত্যা মামলার একমাত্র আসামি শান্তনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১১ মিনিট আগে
নিহতের স্ত্রী রুপা বেগম বলেন, ‘আমার তিন মাসের সন্তানকে নিয়ে এখন কোথায় যাব, কার কাছে বিচার চাইব? যারা আমার স্বামীকে হত্যা করেছে, তারা জামিনে এসে আমাদের হুমকি দিচ্ছে। আমার স্বামী হত্যার বিচার চাই।’ তিনি অভিযোগ করেন, মামলার ২ নম্বর আসামি সিদ্দিক মাতুব্বর জামিনে এসে তাঁকে ও তাঁর সন্তানকে হত্যার হুমকি দি
২০ মিনিট আগে
বান্দরবান পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৯টি গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী। মঙ্গলবার সরেজমিন পরিদর্শনে গিয়ে তিনি যোগাযোগব্যবস্থা পুনঃস্থাপন ও টেকসই অবকাঠামো নির্মাণে সমন্বিত উদ্যোগের তাগিদ দেন।
২৫ মিনিট আগে