Ajker Patrika

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্যমন্ত্রীর

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্যমন্ত্রীর
বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

বান্দরবান পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৯টি গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামো সরেজমিনে পরিদর্শনকালে মন্ত্রী এ নির্দেশ দেন।

পরিদর্শনকালে বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত সড়কের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন সাচিং প্রু জেরী। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের ভোগান্তির বিষয়েও খোঁজখবর নেন তিনি।

সাচিং প্রু জেরী বলেন, ‘সাম্প্রতিক বন্যায় পৌর এলাকার বিভিন্ন সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। জনদুর্ভোগ কমাতে এবং স্বাভাবিক যোগাযোগব্যবস্থা দ্রুত পুনঃস্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় মেরামত ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে।’

ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও টেকসই অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলেও জানান মন্ত্রী।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এস এম মনজুরুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসিন আরাফাত, স্থানীয় সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত