
রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রজেক্ট ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, গোলাগুলি, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আরও তিনজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন।
যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁরা হলেন মিজানুর রহমান, শাহরিয়া মাহমুদ ও মো. শাহ আলম ওরফে অনিক।
তিন আসামিকে দুপুরের পর আদালতে হাজির করে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আল-আমিন প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী তিনজনকে রিমান্ডে নেওয়ার বিষয়ে নিশ্চিত করেন।
গতকাল বুধবার এই মামলায় মামুন (৩২), মো. আসলাম (২৪) ও মুন্না (২৯) নামের তিন আসামিকে তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়। এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে এই প্রজেক্টে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনায় প্রজেক্ট পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে পরদিন রোববার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, পূর্বশত্রুতার জেরে আসামিরা বেআইনি দলবদ্ধ হয়ে আগ্নেয়াস্ত্র, শটগান, রিভলবার, চাপাতি, রামদা, লাঠিসোঁটাসহ প্রজেক্টে প্রবেশ করে ৫০ রাউন্ড ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় প্রজেক্টের সাইড ইঞ্জিনিয়ার মো. পারভেজ ও নিরাপত্তারক্ষীদের মারধর করে মারাত্মক জখম করা হয়।
এজাহারের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা মেইন গেট, গ্লাস ও ফার্নিচার ভাঙচুরসহ নগদ টাকা, রড, বাইক ও অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যান। এর মধ্যে প্রজেক্টের মেইন গেট, থাইগ্লাস ও কেচি গেট ভাঙচুর করে আনুমানিক ১৫ লাখ টাকার এবং অফিসের ভেতরে কম্পিউটার, মনিটর, ফ্রিজ, টিভি, আলমারি ভাঙচুর করে আরও ১২ লাখ টাকার ক্ষতি সাধন করেন।
এ ছাড়া প্রজেক্টের অফিস রুমের লকার ভেঙে নির্মাণসামগ্রী কেনার জন্য রাখা নগদ ২৫ লাখ টাকা, বিভিন্ন সাইজের ২০০ ফুট তার—যার মূল্য ৫৫ লাখ টাকা, ২৩ টন রড ও ফ্ল্যাটমালিকের একটি চার লাখ টাকার স্কুটার চুরির কথা বলা হয়েছে। এ হামলায় প্রতিষ্ঠানের আনুমানিক ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং হামলাকারীরা ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, প্রজেক্টে পাঁচ হাজার স্কয়ার ফুটের ফ্লোরে সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে অনধিকার প্রবেশ করে দুটি টিভি, এসি ও মূল্যবান ফার্নিচার ভাঙচুর করে ৯৫ লাখ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়। এর মধ্যে বিপুল পরিমাণ দামি শুটিং ও টেকনিক্যাল ইকুইপমেন্ট রয়েছে।
মামলার আসামিরা হলেন শাহরিয়া মাহমুদ (৬০), মো. আবুল কাশেম (৫৩), মো. বাবুল হোসেন (৪৯), মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী (৬৭), মোহাম্মদ সাহিনুজ্জামান (৪৭), মো. মতিউর রহমান (৪৮), মজিবুর রহমান (৪৭), নুরুল ইসলাম (৫১), মিজানুর রহমান (৫৯), এম কে আজাদ (৫৪), মো. মামুন (৩২), মো. আসলাম (২৪) ও মুন্না (২৯)।
এই ১৩ জনসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে মামলায় আসামি করা হয়।
তিন আসামির রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামিদের জিজ্ঞাসাবাদে তাঁরা পলাতক আসামিসহ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানোর জন্য তাঁদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে রেললাইনের পাশ থেকে আনুমানিক ৭৫ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধার খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১৪ মিনিট আগে
গতকাল রাতে দর্শনা থানা পুলিশের একটি দল চণ্ডীপুর পূর্বপাড়া গ্রামের শ্রীশ্রী দুর্গা মন্দিরের সামনে বিশেষ অভিযান চালায়। অরাজকতা সৃষ্টির চেষ্টাকালে চণ্ডীপুর গ্রামের আবু সিদ্দীককে আটক করে পুলিশ। আসামিকে থানায় নেওয়ার পথে স্থানীয় কিছু লোক সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়।
১৭ মিনিট আগে
কিশোরগঞ্জের বাজিতপুরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় অনন্যা সুপার পরিবহনের বাসের ধাক্কায় হামজা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গজারিয়া বাজার এলাকায় ঘটে এ দুর্ঘটনা। পুলিশ বাসটি আটক করেছে।
১৮ মিনিট আগে
নাটোরের লালপুরে অনলাইন জুয়া, বেটিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিংয়ের অভিযোগে পৃথক দুটি অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অনলাইন জুয়া ও প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
৩৫ মিনিট আগে