
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকে বাইরে এনে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে জাহিদ তারাবির নামাজ পড়ে বাড়ি যান। রাত ৯টার দিকে কয়েক যুবক তাঁকে বাড়ি থেকে ডেকে বাইরে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যান।
ওসি আরও বলেন, স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জাহিদ হাসান তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে ময়মনসিংহের ধোবাউড়ায় গ্রামের বাড়িতে গিয়েছিলেন সাভারের আল-মুসলিম গ্রুপের কর্মী হাসনা হেনা। কিন্তু ছুটির মধ্যেই মোবাইল ফোনে কর্মস্থল থেকে পাঠানো একটি খুদে বার্তায় জানতে পারেন, বাংলাদেশ শ্রম আইনের ২০ ধারা অনুযায়ী তাঁকে ছাঁটাই করা হয়েছে।
২ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়াসংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৫০ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়।
৫ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কয়েক দিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনে ও রাতে বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, রোগী ও কর্মজীবী মানুষ।
৩৩ মিনিট আগে
ঈদ-পরবর্তী সময়ে সড়কে রাজধানীমুখী মানুষের ভিড় যেমন বাড়ছে, তেমনি বাড়ছে যানজট আর ভোগান্তিও। সেই ভোগান্তি এড়াতে অনেকেই এখন বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন নৌপথ। যমুনা নদী পেরিয়ে নৌকায় টাঙ্গাইল হয়ে ঢাকায় ফিরছেন শত শত মানুষ।
১ ঘণ্টা আগে