
তাপপ্রবাহে টানা বেশ কয়েক দিন অতিষ্ঠ জনজীবন। তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই করেছে। তবে গতকাল বৃহস্পতিবার থেকে দেশে বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ২ মিলিমিটার, আর সর্বোচ্চ ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়।
এরই মধ্য তাপমাত্রা কমার সুখবর দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার ঢাকাসহ দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে। আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতি হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার এই পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।
বৃষ্টির কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর অবস্থা থাকতে পারে। কিন্তু রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি, লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে চলা তাপপ্রবাহ বৃষ্টির কারণে আজ কোনো কোনো জায়গায় প্রশমিত হতে পারে।

চলমান উন্নয়ন প্রকল্পগুলোকে সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিমার্জনের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। একই সঙ্গে তিনি বলেছেন, নতুন প্রকল্প এমনভাবে নেওয়া হবে যাতে বর্তমান সরকারের মেয়াদেই এর সুফল দৃশ্যমান হয়...
১১ ঘণ্টা আগে
শ্রাবণের মেঘে ছেয়ে গেছে সারা দেশের আকাশ। কোথাও গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও ভারী বৃষ্টিতে ভিজছে জনপদ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু বেশ সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।
২০ ঘণ্টা আগে
শ্রাবণের দিনগুলোয় সারা দিন ঝরঝর বৃষ্টি হওয়া স্বাভাবিক। তবে ভারী বৃষ্টি ডেকে আনতে পারে বিপদ। এদিকে দেশের উত্তরাঞ্চলের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২০ ঘণ্টা আগে
ঢাকার নিম্নমানের বাতাসের প্রধান কারণ হলো পিএম ২.৫ বা সূক্ষ্ম কণা। এই অতিক্ষুদ্র কণাগুলো, যাদের ব্যাস ২.৫ মাইক্রোমিটারের চেয়েও কম, ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশে যেতে পারে। এর ফলে হাঁপানি (অ্যাজমা) বৃদ্ধি, ব্রঙ্কাইটিস এবং হৃদ্রোগের মতো শ্বাসযন্ত্র ও হৃদ্যন্ত্রের গুরুতর অসুস্থতার ঝুঁকি উ
২১ ঘণ্টা আগে