সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসের পুকুরে ডুবে মো. রায়হান (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে ডান পাশের একটি পুকুরে এই ঘটনা ঘটে। মারা যাওয়া কিশোর রায়হান সিলেট নগরের ৩৬ নম্বর ওয়ার্ডের বালুচর নতুন বাজার এলাকার আব্দুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে রায়হান চার-পাঁচজন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে। সাঁতার কাটতে কাটতে একসময় পুকুরের মাঝামাঝি স্থানে গিয়ে হঠাৎ সে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। এ সময় সে নিচের দিকে তলিয়ে যেতে থাকে। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হয়।
পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করা হলে স্থানীয় বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং পুকুরে নেমে তাকে খুঁজতে থাকেন। বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সহযোগিতায় রায়হানকে পুকুর থেকে উদ্ধার করে। তবে ততক্ষণে সে মারা গেছে বলে নিশ্চিত করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমেদ বলেন, ‘ছেলেটি ওইখানে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার পরিবারের কাছে ইতিমধ্যে লাশ হস্তান্তর করেছে।’

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১৩ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১৪ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৭ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৬ মিনিট আগে