
টাঙ্গাইলের গোপালপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় মো. রেজাউল হান্নান নামের এক সহকারী শিক্ষককে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অফিস আদেশ সূত্রে জানা যায়, গত রোববার (৩ মে) রেজাউল হান্নানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। ওই দিনই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দাখিল করা প্রতিবেদনের ভিত্তিতে এবং বাংলাদেশ সার্ভিস রুলস (বিএসআর) পার্ট-১-এর ৭৩(২) বিধি অনুযায়ী গ্রেপ্তারের তারিখ (৩ মে) থেকে তাঁকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী কেবল খোরাকি ভাতা প্রাপ্য হবেন।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, সরকারি বিধি অনুযায়ী কোনো সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকলে তাঁকে সাময়িক বরখাস্ত করার নিয়ম রয়েছে। সে অনুযায়ীই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে আজ বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় বাসিন্দারা ওই শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
উল্লেখ্য, ওই শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে কৌশলে নির্জন কক্ষে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরে ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
তবে অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন, তাঁকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

যশোরের কেশবপুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জনাব আলী (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার নতুন মূলগ্রামের একটি বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত জনাব আলী ওই গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
২ মিনিট আগে
১৬ বছরেও আমাদের পাওনা পরিশোধ করা হয়নি। ২০১০-১২ সাল থেকে একেকজনের পাওনার পরিমাণ ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা। আমরা বুঝি যে গ্রামীণফোন এটা দিতে পারবে না। তাই আমরা ঐক্য পরিষদের পক্ষ থেকে ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে ১০ কোটি টাকা চাচ্ছি। এটাই আমাদের মূল দাবি...
১৩ মিনিট আগে
আলু সংরক্ষণের জন্য ভাড়া নিয়ে রাজশাহীর পবায় একটি কোল্ডস্টোরেজে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার হামলা-ভাঙচুর চালানো হয়। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন
১৪ মিনিট আগে
রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। নারায়ণগঞ্জের জন্য আলাদা বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং উন্নয়ন কর্তৃপক্ষের সীমানা বাড়ানোর বিষয়টিও যাচাই করা হচ্ছে।
১৬ মিনিট আগে