
সিলেটের জকিগঞ্জে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় শাকের আহমদ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেপ্তার শাকের আহমদ সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজগ্রামের আজাদ আহমদের ছেলে।
র্যাব জানায়, সিলেট জেলার জকিগঞ্জ থানার বারহাল এহিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী গত ২৬ জুলাই সকালে জকিগঞ্জ থানাধীন ফারুক মিয়ার পরিত্যক্ত আদিম ব্রিক ফিল্ডে ঘুরতে যায়। এ সময় বিবাদীরা গোপনে ভিকটিমের ও তার বন্ধুর ছবি তোলে। বিবাদীরা উক্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেবে বলে ভিকটিমকে ভয়ভীতি দেখান এবং অনৈতিক প্রস্তাব দেন। ভিকটিম তাতে রাজি না হলে বিবাদীরা তাকে ও তার বন্ধুকে জোরপূর্বক মুখ চেপে ধরে ব্রিক ফিল্ডের ভেতরে নিয়ে যান।
ভিকটিমের বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করলে বিবাদীরা তাকে প্রাণে হত্যার ভয় দেখান এবং তাকে আটকে রাখেন। পরে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন এবং ভিকটিমকে উক্ত বিষয়টি কাউকে বা পুলিশকে না জানানোর জন্য প্রাণে হত্যার হুমকি দেন।
বিষয়টি ভিকটিম ভয়ে কাউকে জানায়নি। কিন্তু পরে অসুস্থ হয়ে গেলে মেয়েটি তার পরিবারের লোকজনদের জানায়। পরে ভিকটিম নিজে বাদী হয়ে সিলেট জেলার জকিগঞ্জ থানায় পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ গতকাল বুধবার রাত ১০টার দিকে ঢাকার সাভারের খাগান এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি শাকের আহমদকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার আসামিকে সিলেটের জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৮ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে