
সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, ‘আমাকে যেমন দেখেছেন, আমি তেমনই আছি, তেমনই থাকব ইনশা আল্লাহ।’ আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সারওয়ার আলম বলেন, ‘আমি আজই দায়িত্ব নিলাম। আমাকে কিছুটা সময় দিন—বিষয়গুলো বুঝে নিতে হবে। কোথায় কী হয়েছে, কী করা হয়েছে, আর কী করা যেত, তা পর্যবেক্ষণ করব। জনগণ যদি আমার পাশে থাকে, আপনারা (সাংবাদিক) পাশে থাকেন, তবে আমি আগের মতোই থাকব।’
প্রাধান্যপ্রাপ্ত বিষয়গুলো উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাত থাকবে আমার অগ্রাধিকারে। বিশেষ করে পরিবেশ ও পর্যটনে বাড়তি নজর দেব। সিলেট হচ্ছে আমাদের প্রকৃতিকন্যা। প্রকৃতিকন্যাকে প্রকৃতির মতোই রাখতে হবে। উন্নয়ন হবে, তবে সেটা টেকসই উন্নয়ন হতে হবে, যাতে পরিবেশের ক্ষতি না হয়। আমি নিজেও পরিবেশবিদ, তাই উন্নয়নের সঙ্গে পরিবেশ রক্ষা দুটোই নিশ্চিত করতে চাই।’
সিলেটের সম্ভাবনাময় খাতগুলোকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে সারওয়ার আলম বলেন, ‘খনিজ সম্পদ, পর্যটন, প্রবাসীসহ নানা বিষয় রয়েছে সিলেটে। সবকিছু ঠিকভাবে মোকাবিলা করার চেষ্টা করব। যেহেতু সিলেট পর্যটনসমৃদ্ধ জেলা, এখানে বিপুলসংখ্যক পর্যটক আসেন। প্রাকৃতিক সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। শুধু প্রশাসনের নয়, রাজনৈতিক নেতারা, শিক্ষিত সমাজ, গণমাধ্যম ও সব শ্রেণির মানুষের সহযোগিতা প্রয়োজন। সবাই দায়িত্বশীল হলে কাজ করা সহজ হবে।’
যোগদানের অনুভূতি জানাতে গিয়ে সারওয়ার আলম বলেন, ‘পবিত্র ভূমি সিলেটে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য সৌভাগ্যের। সরকার আমাকে যোগ্য মনে করে এ দায়িত্ব দিয়েছে। সর্বোচ্চ দিয়ে এ জেলার মানুষের কল্যাণে কাজ করব। আমি চাই, সবাই আইন মেনে চলুক। আমি সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। আশা করি, সময়টা ভালো যাবে এবং সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে।’

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মামলায় দুধের শিশুকে নিয়ে কারাবন্দী ফারহানা আক্তার শিল্পীকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (১৩ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহ জামাল মানবিক বিবেচনায় তাঁর জামিন মঞ্জুর করেন।
৬ মিনিট আগে
জেলা প্রশাসনের পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহের উৎসব। আজ বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফিরোজ রোডের একটি আমবাগানে গাছ থেকে আম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
৮ মিনিট আগে
গাজীপুরে মহাসড়কের ২০ কিলোমিটার এলাকায় গড়ে উঠেছে অবৈধ পাঁচটি বাজার। মহাসড়কের ফুটপাত ও লেন জবরদখল করে এগুলো গড়ে তোলা হয়েছে। এতে বাড়ছে যানজট। ভোগান্তিতে পড়েছে মহাসড়কে চলাচলকারী শত শত পরিবহনের হাজার হাজার যাত্রী। তবে অবৈধ এসব বাজার উচ্ছেদ না করে প্রশাসনের পক্ষে দেওয়া হচ্ছে ইজারা।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের পতেঙ্গায় একটি তেলের ট্যাংকারে অবৈধভাবে মজুত করা প্রায় ২০ লাখ টাকার জ্বালানি তেল (ডিজেল) বিক্রির সময় জব্দ করেছে কোস্ট গার্ড। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার রাত ১০টার দিকে এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির...
১ ঘণ্টা আগে