
সিলেটের সাদাপাথর ফিরিয়ে দিতে তিন দিন সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছে প্রশাসন। আজ শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলার সর্বসাধারণের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মসন সিংহ। এ সময় তিনি বলেন, কারও বাড়িতে যদি পাথর স্তূপ করে রাখা থাকে অথবা কোনো স্টোন ক্রাশার মেশিনে স্তূপ করা থাকে, তাহলে স্টোন ক্রাশার মেশিন বা বাড়ির মালিক বা যাঁর বাড়িতে স্তূপ করে রাখা হয়েছে বা যে করে রেখেছে, সে যেন আগামী ৩ দিনের মধ্যে নিজ দায়িত্বে পাথরগুলো সাদাপাথরে ফেলে দিয়ে আসে। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এই ৩ দিনের মধ্যে এটি হলে আর কোনো ঝামেলা নেই। ৩ দিনের পর যদি কারও কাছে যদি এগুলো পাওয়া যায়, সে ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পদ্মসন সিংহ বলেন, ‘কোম্পানীগঞ্জ যেহেতু পাথর-অধ্যুষিত এলাকা, তাই পর্যটন ও সংরক্ষিত এলাকা নির্ধারণ করে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের জন্য লিজ দিতে হবে। তা না হলে অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধ করা কঠিন হবে।’
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে ও মহিলাবিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নীর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল নোমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র প্রমুখ।

কুমিল্লার মুরাদনগরে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি মোস্তাক আহমেদ আবু মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার অপর দুজন হলেন আবু মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪৫) ও পালিত কন্যা ইতি আক্তার (১৮)।
১২ মিনিট আগে
সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, গণমাধ্যমে ছয়জনের মৃত্যুর যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। মৃতের তালিকায় জাহানারা বেগমের নাম থাকলেও তিনি জীবিত এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি। তিনি বলেন, আগুনের আতঙ্কে দুইজনের মৃত্যু হয়েছে। অন্য দুইজন স্বাভাবিকভাবে মারা গেছেন।
১৪ মিনিট আগে
শামছুল ইসলাম মন্টু আরও বলেন, কোনো বিচারক আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতে পারেন না। দাবিগুলো যৌক্তিক হওয়ায় আইনজীবীদের সম্মতিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।
২২ মিনিট আগে
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশাল একটি মিছিল করে। সেই মিছিলটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
২৬ মিনিট আগে