
নগরবাসীর নিরাপত্তা ও সেবাকে সহজলভ্য করতে ‘GenieA’ নামে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গতকাল মঙ্গলবার নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে অ্যাপটির উদ্বোধন করেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে এসএমপি কমিশনার বলেন, GenieA অ্যাপ গুগল প্লে-স্টোর ও আইওএস থেকে ডাউনলোড করা যাবে। ১৬ অক্টোবর নগর পুলিশের মোগলাবাজার থানায় পরীক্ষামূলকভাবে এটি চালু করা হবে এবং পরবর্তী এক মাসের মধ্যে ধাপে ধাপে সব থানায় চালু করা হবে।
প্রাথমিকভাবে অ্যাপটিতে দুটি ফিচার যুক্ত করা হয়েছে। প্রথমটি হলো এসওএস বাটন। যেকোনো বিপদে ক্লিক করলে কন্ট্রোল রুমে স্বয়ংক্রিয়ভাবে তথ্য পৌঁছাবে এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাবে।

দ্বিতীয়টি ইনসিডেন্ট রিপোর্টিং। এর মাধ্যমে নাগরিকেরা যেকোনো অপরাধের তথ্য পাঠাতে পারবেন। প্রয়োজনে শুধু পুলিশ কমিশনারও এ তথ্য দেখতে পারবেন।
এসএমপি কমিশনার আরও বলেন, চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধারের জন্য সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে ধাপে ধাপে আরও ১৬টি ফিচার চালুর পরিকল্পনা রয়েছে।
এর মধ্যে থাকবে—সিসিটিভি মনিটরিং ও AI-ভিত্তিক অ্যানালাইসিসের মাধ্যমে সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে, পুরো শহরকে ড্রোনের নজরদারির আওতায় আনা হবে, স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, ব্লকচেইন প্রযুক্তি সাক্ষ্যপ্রমাণ ও বিচারের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে, সিটিজেন ইন্টারঅ্যাকশন—নাগরিকেরা GenieA অ্যাপের মাধ্যমে যেকোনো বিষয়ে মতামত জানাতে ও আলোচনা করতে পারবেন, AI-ভিত্তিক আইনি সহায়তা—যেকোনো সমস্যায় আইনি পরামর্শ পাওয়া যাবে।
কমিশনার বলেন, ‘অ্যাপকে বললে জিডির আকারে লিখে দেবে, মামলা–অ্যাপকে বললে সুন্দরভাবে এজাহারের নিয়মে মামলা লিখে দেবে এবং যাচাই-বাছাই করে ওকে করলে তা আমাদের সিস্টেমে চলে আসবে, অন্যান্য সংস্থার সঙ্গে একীভূত ইন্ডিগ্রেশন পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্য সংস্থাগুলোকে একত্র করে সমন্বিতভাবে জরুরি সেবায় যুক্ত করা হবে।
‘অ্যাপে কোনো দুর্ঘটনার খবর জানালে তা ফায়ার সার্ভিসে ট্রান্সফার করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, ক্রাইম হিট ম্যাপ—কোন এলাকায় কোন অপরাধ বেশি হচ্ছে, কোথায় যানজট ইত্যাদি জানা যাবে, ট্রাফিক ফাইন GenieA অ্যাপের মাধ্যমে প্রদানের ব্যবস্থা করা হবে, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস, উবার ও পাঠাও সার্ভিস এবং সিএনজির অতিরিক্ত ভাড়া ও ছিনতাই রোধে এই অ্যাপ সহায়ক হবে, যারা সাইবার বুলিং করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী নগরবাসীর উদ্দেশে বলেন, ‘আপনারা আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন, আমরা মানবিক পুলিশের স্বপ্ন দেখি। আপনারা আমাদের সহযোগিতা করুন।’
এ সময় এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৪ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৪ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৪ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৪ ঘণ্টা আগে