
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি এলাকায় স্থাপিত পাথর ক্রাশার মেশিন বা ভাঙার যন্ত্রের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে টাস্কফোর্স।
আজ বুধবার উপজেলা প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, পুলিশ, বিজিবি ও বন বিভাগের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। বেলা ১১টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী। এ সময় অন্তত ৬৭টি যন্ত্রের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।
অভিযানে সহায়তা করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক মামুনুর রশিদ, পিডিবির প্রকৌশলী সজল চাকলাদার, বিজিবির সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম ও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. বিপ্লব হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন বলেন, অবৈধ স্থাপনা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। কোনোভাবেই আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না।
গত শনিবার জাফলং এলাকা পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। পরিদর্শন শেষে উপদেষ্টারা পাথর উত্তোলন ও পরিবেশ বিনষ্টকারী কার্যক্রম বন্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

নাটোরের লালপুরে প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাতের অভিযোগে হ্যাকিং চক্রের সক্রিয় পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মে ২০২৬) সন্ধ্যায় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১৯ মিনিট আগে
বেদে সম্প্রদায়ের সদস্য হেলেনা বেগম (৪০) বলেন, নদীর পাড় ও নৌকায় বসবাসরত প্রায় ৭০টি পরিবারে প্রায় ২০০ শিশু রয়েছে। কিন্তু তাদের কেউই নিয়মিত স্কুলে যেতে পারে না। দারিদ্র্য ও জীবনসংগ্রামের কারণে শিশুদেরও কাজে যুক্ত হতে হয়। সরকারি সহযোগিতা ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ পেলে শিশুদের জীবনে পরিবর্তন আসতে...
৩৯ মিনিট আগে
শুক্রবার সকালে তিনি জমিতে ঘর নির্মাণ শুরু করলে পুনরায় বাধা দেওয়া হয়। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। এতে শাহাদাত সিকদারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। তাঁকে রক্ষা করতে গেলে তাঁর দুই ভাইও আহত হন।
১ ঘণ্টা আগে
বুধবার সকাল পৌনে ৮টার দিকে কারখানার বিদ্যুতের মূল সুইচ চালু করার সময় হঠাৎ শর্টসার্কিট হয়। এতে আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়ার সৃষ্টি হলে বয়লার অপারেটর একরাম হোসেন, নিরাপত্তাকর্মী শাহাদাত হোসেন এবং ওয়েল্ডার রবিউল হোসেন গুরুতর আহত হন।
২ ঘণ্টা আগে