সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্বে পুনরায় ফিরিয়ে আনা হয়েছে নাসিম হোসাইনকে। আজ বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে জানানো হয়, গত ৪ নভেম্বর ২০২৪ তারিখে সিলেট মহানগর বিএনপির সহসভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছিল। নির্দেশক্রমে নাসিম হোসাইনকে পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
চিঠিতে আরও বলা হয়, ‘আপনি এখন থেকে সিলেট মহানগর বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে সদা তৎপর থাকবেন।’
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘চিঠিটি আমি পেয়েছি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোডও করেছি। তিনি পুনরায় সিলেট নগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।’

কলকাতায় গভীর রাতে আবাসিক হোটেলে আগুনে প্রাণ হারানো ৯ জনের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে পাঁচজনই বাংলাদেশি। একজন ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা। মরদেহগুলো উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।
১৫ মিনিট আগে
গোপন সংবাদের ভিত্তিতে পোদ্দার বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে নিশানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি পিস্তল, ১২টি গুলি ও একটি ফোল্ডিং নাইফ উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ননগ্যাজেটেড কর্মচারী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন সরকার (৭৫) আর নেই। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়ার কাউলিতা পূর্বপাড়া এলাকায় নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোকের কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২৪ মিনিট আগে
আয়োজকদের সূত্রে জানা গেছে, শহরের আলীশান রেস্টুরেন্ট তাদের র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী উপলক্ষে কনসার্টটির আয়োজন করেছিল। গত সোমবার (১৭ আগস্ট) রেস্তোরাঁ কর্তৃপক্ষ কনসার্টের অনুষ্ঠানসূচি ঘোষণা করে। ওই দিনই আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় অনুভূতির বিষয় উল্লেখ করে অনুষ্ঠানটি বন্ধের জন্য জেলা প্রশাসকের..
৩৮ মিনিট আগে