
জামালপুরের মেলান্দহে ইয়াবাসহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা সোলায়মান ইসলামকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে বহিষ্কার করে জেলা স্বেচ্ছাসেবক দল।
স্বেচ্ছাসেবক দলের জামালপুর জেলা শাখার আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাউসার এবং সদস্যসচিব মঞ্জুরুল করিম সুমনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত সোলায়মান ইসলাম মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জামালপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান ইসলামকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় স্বেচ্ছাসেবক দল থেকে তাঁকে বহিষ্কার করা হলো।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় মাদারগঞ্জের কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া এলাকা থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বেচ্ছাসেবক দল নেতা সোলায়মান ইসলাম এবং খাসিমারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে রুবেল মিয়াকে আটক করে থানা-পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে পুলিশ আজ দুপুরে তাঁদের কারাগারে পাঠায়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।’

পাবনার সাঁথিয়ায় পাওনা টাকা ও ডিঙি নৌকায় ওঠাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার বোয়াইমারী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে...
৬ মিনিট আগে
যশোরের চৌগাছায় পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার মাগরিবের নামাজের আগে উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা ঢালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৩৫ মিনিট আগে
কিশোর অপরাধ ও কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতে চাঁদপুরের আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে জেলা পুলিশ। গতকাল রোববার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ...
১ ঘণ্টা আগে
তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা ফি কোনো বিভাগে ৫০, কোথাও আবার ১০০ টাকা। ব্যবহারিক পরীক্ষার ফি কোথাও ঘণ্টাপ্রতি ২০ টাকা, আবার কোথাও ১০০ টাকা। এই চিত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)। অভিন্ন নীতিমালা না থাকায় এই বিভিন্ন বিভাগে পরীক্ষার ফরম পূরণ, মানোন্নয়ন পরীক্ষা এবং বিভিন্ন খাতে ইচ্ছেমতো আদায় করা হচ্ছে
৭ ঘণ্টা আগে