
ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বগাজান বাজার চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের পেছনের পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে পরিত্যক্ত ওই পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩টি ইয়াবা, নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের উজ্জ্বল মোল্লা (৪০) ও তাঁর সহযোগী ওয়াসিম মোল্লা (২৫)।
৩৬ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক বিরোধের জেরে জামাতার লাঠির আঘাতে হাফিজ উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড দারোগারচালা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত জামাতা ফিরোজ (২৫) পলাতক রয়েছেন...
৪৩ মিনিট আগে
আজ ভোর ৪টার দিকে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা ৪০ আসনের এনা পরিবহনের একটি বাস চুরি হয়েছে জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন মাহফুজ নামে এক ব্যক্তি। বাসটিতে থাকা জিপিএস ট্র্যাকার থেকে তারা দেখতে পান— বাসটি মিরপুর বেড়িবাঁধ এলাকায় চলাচল করছে।
১ ঘণ্টা আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের আব্দুল হাই সিদ্দিক। জীবনের ব্যস্ততা কিংবা নিজের পেশার কাজ—কোনো কিছুই তাঁকে থামাতে পারে না মানুষের শেষ বিদায়ের দায়িত্ব থেকে। গ্রামের কারও মৃত্যুর খবর পেলেই ছুটে যান কবরস্থানে। কবর খনন, দাফনের উপযোগী করে প্রস্তুত করা এবং মরদেহ গোসল করানোর....
১ ঘণ্টা আগে