
সিলেটের কোম্পানীগঞ্জে বজ্রপাতে রাম রতন তালুকদার (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার ধলাই নদের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাম রতন সুনামগঞ্জের ধর্মপাশার তেলিগাঁও গ্রামের মহানন্দ তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, রাম রতন একজন জেলে। গতকাল রাতে তিনি ধলাই নদে মাছ ধরতে যান। রাত ৮টার দিকে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুল হক মামুন বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

ফরিদপুরের নগরকান্দায় বিল ছাড়ের জন্য ঘুষ দিতে অস্বীকৃতি জানানোয় এক ঠিকাদারকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হুমায়ূন কবির ও তাঁর সহযোগী মোসলেম উদ্দিনের বিরুদ্ধে। আহত হাসিবুলের অভিযোগ, আটকে থাকা বিলের বিষয়ে কথা বলতে প্রশাসনিক কর্মকর্তার কক্ষে গেলে তাঁকে জিআই পাইপ....
২৪ মিনিট আগে
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে আনা হাতি ‘রাজু বাহাদুর’ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ৬ ও ৭ আগস্ট পরপর দুই দিনে দুটি হাতির মৃত্যু হয়েছে। মৃত দুটি হাতির দেহের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে।
২৫ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকি ও ফার্মেসি মনিটরিংয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালিত এ অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় চারটি মামলায় ১ লাখ ১৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
৩১ মিনিট আগে
সিলেট নগরীর রায়নগরে প্রবীণ আওয়ামী লীগ নেতা, তাঁর স্ত্রী ও তাঁদের গৃহপরিচারিকা নৃশংসভাবে খুন হয়েছেন। কাজের মেয়ের সঙ্গে তর্কের জেরে এই ট্রিপল মার্ডারের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযুক্ত রংমিস্ত্রি বাবুল মিয়াকে (৪০) আজ বুধবার বিকেল ৫টার দিকে তাঁর বাসা থেকে আটক করেছে পুলিশ।
৩৯ মিনিট আগে