দেশের বিভিন্ন অঞ্চলের আজকের আবহাওয়ার খবর ও বর্তমান পরিস্থিতি, তাপমাত্রার পরিবর্তন এবং বৃষ্টিপাতের সবশেষ আপডেট পেতে আমাদের 'আবহাওয়ার খবর' বিভাগে আপনাকে স্বাগতম। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহসহ দেশের ৬৪টি জেলার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ভারী বর্ষণের সতর্কতা, কালবৈশাখী ঝড় বা তাপপ্রবাহের মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে নিয়মিত আপডেট করা হয়। আপনার এলাকার আবহাওয়া কেমন থাকবে, তা জানতে এবং যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সতর্ক থাকতে আমাদের এই পেজটি নিয়মিত ভিজিট করুন।

ঢাকার সকাল শুরু হলো ঝুম বৃষ্টিতে। এদিকে আবহাওয়া অধিদপ্তরও পূর্বাভাসে জানিয়েছে, আজ ঢাকায় বৃষ্টির দেখা মিলতে পারে। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আজ শনিবার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় এই অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।