মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা চুরির অভিযোগে সুমন আহমদ (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হন। আজ সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ডিমাই ওসমানীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সুমন আহমদ সিলেট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হারিছ আলীর ছেলে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৩০) নামের একজন আহত হন। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুড়িখাল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিওসি কেছরীগুল গ্রামের স্বপন আহমদ খানের গ্যারেজে আজ ভোরে চোর ঢুকে তিনটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্বপন চিৎকার দিলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। এ সময় দুজনকে ধরে ক্ষুব্ধ লোকজন তাঁদের মারধর করেন। এতে তাঁরা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, সুমন আহমদ মারা গেছেন। আহত জাহাঙ্গীর আলমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, সিএনজিচালিত অটোরিকশা চুরির সময় দুজনকে স্থানীয় লোকজন ধরে পিটুনি দেন। এতে সুমন নামের একজন মারা গেছেন এবং একজন গুরুতর আহত হন। সুমনের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। গুরুতর আহত ১৭ জনকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালীতে দুলাভাইকে পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে ওসমান প্রামাণিক (৩০) নামের এক যুবককে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবনগ্রাম এলাকা থেকে...
১৪ মিনিট আগে
বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে রাজধানীর তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে এ অভিযান শুরু হয়েছে।
২১ মিনিট আগে
প্রতিবেশী মো. সাব্বির হোসেন নিয়ন বলেন, ‘বাচ্চা মেয়েটি ব্রেইন টিউমারে আক্রান্ত। রংপুরে চিকিৎসা করানোর সময় আমরা সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছি। কিন্তু এখন তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। হরির ছোট্ট চায়ের দোকান দিয়ে সংসারের খরচই ঠিকমতো চলে না। তাই মেয়েটির চিকিৎসায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান....
১ ঘণ্টা আগে