
সাংবাদিকদের পেশাগত অবস্থানের মূল্যায়নে সিলেটে প্রথমবারের মতো ৬ জন সাংবাদিককে দেওয়া হয়েছে মর্যাদাপূর্ণ ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড ২০২৬ ’। জুলাই অভ্যুত্থানকালে সাহসী সাংবাদিকতার জন্য তিনজন ও নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মর্যাদাপূর্ণ এই সম্মাননায় ভূষিত হন তারা।
জমকালো আয়োজনে গত শুক্রবার রাতে নগরের একটি হোটেল মিলনায়তনে অতিথিরা এসব সাংবাদিকের হাতে অ্যাওয়ার্ড, সম্মাননাপত্র ও সম্মানী তুলে দেন। নগরের নির্ভানা ইন হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাওয়ার্ডের প্রবর্তক সংস্থা মাহমুদ হোসাইন ট্রাস্টের ট্রাস্টি, টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র আ. ম. অহিদ আহমদ।
মাহমুদ হোসাইন ওয়েলফেয়ার ট্রাস্ট প্রবর্তিত মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড প্রিন্ট ক্যাটাগরিতে পেয়েছেন দৈনিক খবরের কাগজের সিলেট ব্যুরো অফিসের নিজস্ব প্রতিবেদক শাকিলা ববি, ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে চ্যানেল টুয়েন্টি ফোরের সিলেট প্রতিনিধি আজহার উদ্দিন শিমুল, ফটো সাংবাদিকতায় স্থানীয় দৈনিক একাত্তরের কথার মোহিদ হোসেন ও মফস্বল ক্যাটাগরিতে দৈনিক যুগান্তরের গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলী।
পাশাপাশি প্রবীণ সাংবাদিক সম্মাননা পেয়েছেন মুহম্মদ বশিরুদ্দিন ও মরণোত্তর ক্যাটগরিতে সম্মাননা পেয়েছেন ২৪ এর আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে শহীদ সাংবাদিক এ. টি এম তুরাব।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান, শাবিপ্রবির উপ উপাচার্য ড. সাজেদুল করিম, সিলেট সিটি করপোরেশন-সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, ব্রিটেনের ট্রাইব্যুনাল জজ ব্যারিস্টার নাজ খসরু, গ্রীণ ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. অলিউর রহমান, বিএমএর সাবেক কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক ডা, শামিমুর রহমান, সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুবুল আলম, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ স্কাউটসের সিলেট অঞ্চলের কমিশনার মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, দৈনিক সিলেট মিররের প্রধান সম্পাদক জিয়াউস সামছ শাহীন, কালের কন্ঠের যুগ্ম বার্তা সম্পাদক পার্থ সারথি দাস, বাসসের সিলেট প্রতিনিধি সেলিম আউয়াল।

মৌলভীবাজারের বড়লেখায় মেয়ের শ্বশুরবাড়ির পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে খুন হয়েছেন আব্দুর রহমান (৬৮) নামে এক বৃদ্ধ। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের ছাতুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের হাজী ইসরাক আলীর ছেলে।
৭ মিনিট আগে
একজন অপরাধী গ্রেপ্তার হওয়ার পরে সে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়ে থাকে নিজেকে বাঁচানোর জন্য। দুই-একজন স্লোগান দিচ্ছিল তারা “জিয়ার সৈনিক” বলে। তো এগুলো স্লোগান দিয়ে এখানকার কর্মকর্তার সঙ্গে পরিচয় আছে, এই সমস্ত পরিচয়...
১৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ম্যারাথনে অংশ নিয়েছেন ৭৪ বছর বয়সী খবির উদ্দিন খান। গোপালগঞ্জের সন্তান ও সোয়ান গ্রুপের চেয়ারম্যান তিনি। বয়সকে হার মানিয়ে ৪২ কিলোমিটার দৌড় সফলভাবে শেষ করেন তিনি। তাঁর মতে, দৌড়ালে স্বাস্থ্য ও মন ভালো থাকে, কাজেও মনোযোগ বাড়ে।
১ ঘণ্টা আগে
পঞ্চগড়ে এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভারতের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দিকে, ওই তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধর, আটকে রাখা ও মুক্তিপণ দাবির অভিযোগে পাল্টা মামলা করেছেন ওই যুবক।
১ ঘণ্টা আগে