
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ধলাই নদ ও শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে বালু ও পাথর তোলার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। আজ সোমবার ভোর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিদের মধ্যে সাতজনকে তিন মাসের ও একজনকে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার।
তিন মাসের কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন তাজুল ইসলাম, জামাল হোসেন, জিয়া, সাচ্চু মিয়া, ইউসুফ, আমিন ও মো. মানিক। এ ছাড়া জাকির হোসেন নামের একজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার আজকের পত্রিকাকে জানান, অবৈধভাবে বালু ও পাথর তোলার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাজধানীর তেজগাঁওয়ে অক্সিজেন কোম্পানির একটি লরির ধাক্কায় নয়ন সরদার (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে তেজগাঁও এলাকার একটি গ্যারেজে কাজ করত।
১২ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। কাজ শেষ না হতেই সড়কের সোলিংয়ে ব্যবহৃত ইট ভেঙে যেতে শুরু করায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের আওতায় মইনের বাড়ি থেকে মোকছেদের বাড়ি পর্যন্ত প্রায় ১৪১ ফুট সড়কের
১৪ মিনিট আগে
হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেল করে এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপির এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পটুয়াখালী শহরের বনানী এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে
বাগেরহাটের শরণখোলায় বন কর্মকর্তাকে কুপিয়ে হরিণশিকারি কুদ্দুস রাজাকে ছিনিয়ে নিয়ে গেছেন তাঁর সহযোগীরা। আজ বুধবার (১৩ মে) দুপুরে এ ঘটনায় শরণখোলা থানায় মামলা করা হয়েছে।
৩১ মিনিট আগে