
সরকারঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে ১৪ জানুয়ারি দেশব্যাপী হোটেল–রেস্তোরাঁ সেক্টরে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন শ্রমিকেরা।
এই কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সিলেটে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে হোটেল–রেস্তোরাঁ সেক্টরে সরকারঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখা। সিলেট নগরীর জালালাবাদ পার্কের সামনে সমাবেশ শেষে মিছিলটি কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার ও চৌহাট্টা হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।
সমাবেশে সিলেট বিভাগীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. ছাদেক মিয়া সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সিলেট জেলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক আনছার আলী। বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, সংগ্রাম পরিষদ সিলেট জেলা যুগ্ম আহ্বায়ক ইমান আলী, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মহিদুল ইসলামসহ সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, হোটেল–রেস্তোরাঁশ্রমিকদের নেই চাকরির নিশ্চয়তা ও জীবনের নিরাপত্তা। প্রচলিত শ্রম আইন উপেক্ষা করে অনেক মালিক স্বেচ্ছাচারীভাবে প্রতিষ্ঠান পরিচালনা করছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বর্তমান মজুরি দিয়ে শ্রমিকদের মাসের কয়েক দিন চলাও কঠিন হয়ে পড়েছে।
তাঁরা আরও বলেন, শ্রমিকদের ধারাবাহিক আন্দোলনের মুখে গত বছরের ৫ মে সরকার জাতীয় নিম্নতম মজুরি ঘোষণা করলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, ৮ ঘণ্টা শ্রমদিবসসহ শ্রম আইনের সব সুযোগ–সুবিধা কার্যকর করার দাবি জানানো হয়।
বক্তারা জানান, এসব দাবিতে সভা–সমাবেশ ও স্মারকলিপি দেওয়ার পরও কার্যকর উদ্যোগ না থাকায় শেষপর্যন্ত কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন তাঁরা। এরই অংশ হিসেবে ১৪ জানুয়ারি সারা দেশে হোটেল–রেস্তোরাঁ সেক্টরে কর্মবিরতি পালন করা হবে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩৩ মিনিট আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩৬ মিনিট আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৪০ মিনিট আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
১ ঘণ্টা আগে