মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে প্রায় ২০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৪ নভেম্বর) উপজেলার ইছবপুর এলাকা থেকে সাপটি উদ্ধার করেন বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন ও বন বিভাগের সদস্যরা।
জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর এলাকায় ঝোপঝাড় পরিষ্কার করার সময় শ্রমিকেরা হঠাৎ দেওয়ালের ওপর একটি বড় আকৃতির অজগর সাপ দেখতে পান। সাপটি দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়া হয়।
পরে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে এসে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।
বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। সাপটির ওজন ২০ কেজি। লম্বা প্রায় ১২ ফুট।
শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অজগর সাপটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করার জন্য বিট কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মোট রাজস্ব আয়ের বড় অংশ ইউজিসির অনুদান থেকে আসবে। পাশাপাশি নিজস্ব আয় থেকেও অর্থ সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। বরাদ্দের সীমাবদ্ধতার মধ্যেও আর্থিক শৃঙ্খলা বজায় রাখা ও অপচয় কমিয়ে বাজেট বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
৭ মিনিট আগে
বাগেরহাটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কার্যনির্বাহী সদস্য মো. বেলাল হোসাইন অপু ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইনসাফ’-এর উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন ছয় শতাধিক রোগী।
২৭ মিনিট আগে
সমুদ্র উপকূলীয় খুলনার দাকোপ উপজেলার ১ নম্বর পানখালী ইউনিয়নের পানখালী গ্রামসহ দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। অপর দুটি গ্রাম হলো রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর।
৩০ মিনিট আগে
‘বাংলাদেশের সীমানার মধ্যেই শুধু থাকি। পড়াশোনা, চিকিৎসা থেকে শুরু করে কোনো সুযোগ-সুবিধাই পাই না। পোলাপানগুলার পড়াশোনা বাধ্য হয়েই বন্ধ কইরা দিছি। বুনো হাতির আক্রমণ আর নানা দুঃখ-কষ্টের সঙ্গে যুদ্ধ কইরা প্রতিটা দিন পার করি।’
১ ঘণ্টা আগে