
চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, অবিলম্বে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ চার দফা দাবিতে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছেন সিলেটের ২৩টি বাগানের চা-শ্রমিকেরা। গতকাল বুধবার এই কর্মবিরতি শুরু হয়। আজ বৃহস্পতিবারও তা অব্যাহত ছিল। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে দাবি করেছেন শ্রমিকেরা।
প্রায় এক মাস ধরে চা-শ্রমিকেরা ৫০০ টাকা মজুরি, ২০২৩ সালে প্রণীত গেজেট বাতিল, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন ও ভূমি অধিকারের দাবিতে আন্দোলন করছেন। কর্মসূচির ধারাবাহিকতায় গতকাল থেকে সিলেট ভ্যালির প্রতিটি বাগানে দুই ঘণ্টা করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন তাঁরা।
এর আগে ৯ আগস্ট চার দফা দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন চা-শ্রমিকেরা। সেদিন দাবি বাস্তবায়নে উদ্যোগ নিতে চা-শ্রমিকেরা প্রশাসনকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছিলেন। এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে সরকার উদ্যোগী না হলে সিলেটের ২৩টি বাগানের শ্রমিকেরা কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে দাবি আদায় না হওয়ায় দুই ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেছেন বলে জানান শ্রমিকেরা।
মালনীছড়া, লাক্কাতুরা, বুরজান, খাদিমসহ সিলেট ভ্যালির সব বাগানেই কর্মবিরতি পালন করা হচ্ছে। বুরজান চা-বাগানের শ্রমিক সাইদুল রহমান সোহেল বলেন, ‘দীর্ঘদিন চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন না হওয়ায় অনেক বাগানে ভারপ্রাপ্তদের দিয়ে কমিটি পরিচালিত হচ্ছে। এতে শ্রমিকদের অধিকার আদায়ে কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত দেওয়ার দাবি আমাদের।’
লাক্কাতুরা চা-বাগানের শ্রমিক রঘু দাস বলেন, ‘এখন আমরা প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করছি। দাবি আদায় না হলে টানা কর্মবিরতি শুরু হবে।’
মালনীছড়া চা-বাগানের শ্রমিক ও চা-শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক জানান, বর্তমানে একজন চা-শ্রমিকের দৈনিক মজুরি মাত্র ১৮৭ টাকা। আজকের দিনে এই মজুরি দিয়ে কোনোভাবেই একটি পরিবার দুবেলা দুমুঠো খেয়ে চলতে পারে না। তাই দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিসহ চার দফা দাবি আদায়ে আন্দোলনে নেমেছেন শ্রমিকেরা। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘চা-শ্রমিকদের পেশ করা স্মারকলিপির পরিপ্রেক্ষিতে শ্রম অধিদপ্তর থেকে অতিরিক্ত মহাপরিচালকের (এডিজি) নেতৃত্বে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শ্রমিকদের সার্বিক সুযোগ-সুবিধা ও চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত এই কমিটি ইতিমধ্যে তাদের কাজ শুরু করেছে। এ ছাড়া নির্বাচন আয়োজনের প্রক্রিয়াও চলমান রয়েছে, যার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আশা করছি, গঠিত কমিটির পর্যালোচনার ভিত্তিতে দ্রুতই সমস্যার সমাধান সম্ভব হবে।’

নোয়াখালীর হাতিয়ায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরনী ইউনিয়নের আদর্শ গ্রাম উচ্চবিদ্যালয় মাঠে এই মানববন্ধন হয়। এতে উপস্থিত ছিলেন শিক্ষক, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো
১১ মিনিট আগে
যশোরে ছেলের বটির কোপে শরীর থেকে মায়ের মাথা বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে পলাতক। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম (৫৮) দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী।
১৪ মিনিট আগে
পুলিশ বলছে, মিতু আক্তার যাত্রাবাড়ী এলাকার হাজী সোহেল হত্যা মামলার আসামি। তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করার ঠিক কিছুক্ষণ আগে সকালে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জান্না বাজারে ভেজাল ডিএপি সার বিক্রির অভিযোগে ব্যবসায়ী সানোয়ারকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান থেকে ৫ বস্তা ভেজাল সার জব্দ করা হয়।
২৬ মিনিট আগে