Ajker Patrika

হাতিয়ায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়ায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়ায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরনী ইউনিয়নের আদর্শ গ্রাম উচ্চবিদ্যালয় মাঠে এই মানববন্ধন হয়।

এতে উপস্থিত ছিলেন শিক্ষক, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, পল্লি চিকিৎসক হেলাল একজন ধর্ষক। সে দিন দুপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে। তাকে সাধারণ মানুষ ঘটনাস্থল থেকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সে যেন আইনের ফাঁক দিয়ে বের হয়ে আসতে না পারে। তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, পল্লি চিকিৎসক হেলাল এর আগেও এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এজন্য গ্রাম্য সালিসে তাকে বেত্রাঘাত ও অর্থদণ্ড করা হয়। এর দুই সপ্তাহ পর সে একইভাবে চতুর্থ শ্রেণির এই ছাত্রীকে তার ওষুধের দোকানের মধ্যে ধর্ষণ করে। বিষয়টি পাশাপাশি দোকানের লোকজন টের পেয়ে তাকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এদিকে এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে হাতিয়া থানায় একটি মামলা করেন। এই মামলায় তাকে আটক দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত হেলাল উদ্দিন হরনী ইউনিয়নের আদর্শ গ্রামের বেলায়েত খলিফার ছেলে। সে পেশায় একজন পল্লি চিকিৎসক। আদর্শ গ্রাম বাজারে তার একটি ওষুধের দোকান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত