
রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে রিমান্ডে থাকা এক নারী আসামি পালিয়ে গেছেন। আজ বৃহস্পতিবার সকালে মিতু আক্তার নামের হত্যা মামলার ওই আসামি কৌশলে থানা হেফাজত থেকে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।
পুলিশ বলছে, মিতু আক্তার যাত্রাবাড়ী এলাকার হাজি সোহেল হত্যা মামলার আসামি। তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করার ঠিক কিছুক্ষণ আগে সকালে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা গেছে, সকালে কৌশলে গেটের তালা খুলে থানা থেকে বেরিয়ে যান মিতু। নারী আসামিদের সাধারণত হাতকড়া পরানো হয় না। এ সুযোগ কাজে লাগিয়েই তিনি পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওয়ারী বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডেমরা জোন) মহসিন মাসুদ বলেন, একটি হত্যা মামলায় অভিযুক্ত এক নারী আসামি যাত্রাবাড়ী থানায় রিমান্ডে থাকা অবস্থায় পুলিশি হেফাজত থেকে পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া মিতু আক্তারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
এদিকে, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ কর্মকর্তারা বলেন, ঘটনার তদন্তে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নেত্রকোনার মদনে ধর্ষণের ফলে ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। এতে মামলায় প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরসহ তাঁর ভাইকেও অভিযুক্ত করা হয়েছে।
১ মিনিট আগে
ফুটপাত দখল করে অবৈধ দোকান পরিচালনা করতে দেওয়া হবে না। নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
৩ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে ইসরাত জাহান আঁখি (২২) ও তাঁর এক বছর বয়সী ছেলে ইফাত নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নলুয়া-বাসাইল সড়কের বেড়বাড়ি কলাবাগান এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
৯ মিনিট আগে
নরসিংদীর রায়পুরা থেকে নীলকুঠি পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়কের পিচ উঠে গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে গর্তে পানি ও কাদা জমে দুর্ভোগে পড়ছেন কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ। দ্রুত সড়ক সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা দাবি করেছেন স্থানীয়রা।
১৩ মিনিট আগে