
যশোরে ছেলের বঁটির কোপে শরীর থেকে মায়ের মাথা বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে পলাতক। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম (৫৮) দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী। অভিযুক্ত ছেলে মো. মামুনুর রশিদ ওরফে মামুন (৪০) লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
পুলিশ ও স্থানীয়রা জানান, মামুনের আগে দুটি বিয়ে হয়েছিল। উভয় স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের কারণে বিবাহবিচ্ছেদ হয়। মামুন তাঁর মাকে স্ত্রীদের সঙ্গে বিচ্ছেদের জন্য দায়ী মনে করতেন। এ নিয়ে এর আগেও মায়ের সঙ্গে তাঁর বিরোধ ও মারপিটের ঘটনা ঘটেছিল। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক অশান্তির কারণে মামুন মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় তিন বছর আগে তাঁকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দুই থেকে তিন মাস চিকিৎসাধীন ছিলেন।
স্থানীয়দের দাবি, মামুন দীর্ঘদিন ধরে বাড়িতে থাকতেন না। প্রায় পাঁচ বছর পর আজ বৃহস্পতিবার তিনি বাড়িতে আসেন। আজ বিকেলে বাড়িতে এসে মায়ের সঙ্গে কথা বলার একপর্যায়ে পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে মামুন উত্তেজিত হয়ে ধারালো বঁটি দিয়ে মায়ের গলায় কয়েকটি কোপ দিলে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই আনোয়ারা বেগমের মৃত্যু হয়। পরে মামুন পালিয়ে যান। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত মামুনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খান। ওসি জানান, পারিবারিক তুচ্ছ ঘটনায় এই হত্যাকাণ্ড ঘটেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এদিকে ছেলের হাতে মা হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রংপুরে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। হিমাগারে ভাড়া কেজিপ্রতি ৫ টাকা ২০ পয়সা নির্ধারণের দাবি জানিয়েছেন তাঁরা। দাবি মানা না হলে রংপুর অঞ্চলের সব হিমাগারে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা...
১৬ মিনিট আগে
আরামিট সিমেন্টের নামে ভুয়া চালান ও সাজানো ক্রয় দেখিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশের জুবিলী রোড শাখা থেকে ১৪১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী রূকমীলা জামানসহ ২৯ জনের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুদক।
১৮ মিনিট আগে
নেত্রকোনার মদনে ধর্ষণের ফলে ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। এতে মামলায় প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরসহ তাঁর ভাইকেও অভিযুক্ত করা হয়েছে।
২০ মিনিট আগে
ফুটপাত দখল করে অবৈধ দোকান পরিচালনা করতে দেওয়া হবে না। নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
২২ মিনিট আগে