
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ‘শুটার’ আনসার ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার ভোরে সিলেটের ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন, নগরের মেজরটিলার সৈয়দপুরের আনসার আহম্মদ রাহুল (৩০) ও একই এলাকার ইসলামপুর কলোনির মো. আমিনুল ইসলাম নাঈম (২৩)। ভয়ংকর সন্ত্রাসী ‘শুটার’ আনসারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হেলমেট পরে অস্ত্র দিয়ে গুলি করেছেন তিনি।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে সিলেটের ওসমানীনগর থানার ৩ নম্বর পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুরের মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে র্যাবের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার দুই আসামিকে সিলেটের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভৌগোলিকভাবে সংরক্ষিত বন ও লোকালয় কাছাকাছি হওয়ায় পরিস্থিতি জটিল হচ্ছে। উপকূলীয় এলাকার অনেক মানুষ বনের জমিতে বসতি স্থাপন করার কারণে হাতি নিধন হচ্ছে। যার কারণে হাতির বাসস্থান রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে এবং হাতির খাদ্য উপযোগী বাগান তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
৮ মিনিট আগে
এ ঘটনার সঙ্গে যারা জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে তাদের আইনের আওতায় আনতে হবে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবি জানাই। আমরা পুলিশের কাজে আস্থা রাখতে চাই। এ বিষয়ে যেন আমাকে আর সিংগাইর থানায় আসতে না হয়, সেটিই আশা করি। পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন...
১৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী স্মরণে ‘দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা-২০২৬’-এর আয়োজন করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে লেখা ও চিত্রকর্ম ডাকযোগে পাঠানোর আহ্বান জানানো হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম ১০ জনকে সনদ, বই ও ক্রেস্ট দেওয়া হবে। সে সঙ্গে প্রথম স্থান...
১৮ মিনিট আগে
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিশু ও বৃদ্ধরা। বিদ্যুৎনির্ভর ব্যবসা ও ছোট কারখানার উৎপাদন কমে যাওয়ায় আয়-রোজগারেও পড়েছে টান।
২৩ মিনিট আগে