
সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে চলাকালে একটি কমলা বিক্রি হয়েছে দুই লাখ টাকায়। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছ। গত শনিবার উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিলে নিলামে এ কমলাটি বিক্রি করা বলে জানিয়েছেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. ফরিদ উদ্দিন।
গতকাল রোববার রাতে তিনি বলেন, ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি কেনেন।
গোলাপগঞ্জের স্থানীয়রা জানিয়েছেন, পৌর এলাকার ঘোগারকুল ইসলামীয়া মতিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিল আয়োজন করে মাদ্রাসার কর্তৃপক্ষ। মাদ্রাসা মাঠে এই মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন ভারত থেকে আগত আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানি (র.)। মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী সায়্যিদ আছজাদ আল মাদানীকে (র.) খাওয়ার জন্য কমলা দান করেন। এ সময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন। মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি কেনেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশংসায় ভাসছে বিষয়টি। প্রশংসা করে অনেকেই নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন।
স্থানীয় বাসিন্দা মাহমুদ শিপলু সাংবাদিকদের বলেন, একটি কমলা মাদ্রাসায় নিলামে দুই লাখ টাকা বিক্রি করা হয়েছে। এটি কিনেছেন প্রবাসী এক মাওলানা।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে