
সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর কাটাগাঙ্গের ওপর বেইলি সেতুর পাটাতন আবারও ভেঙে গেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সুনামগঞ্জে আসা যানবাহন আটকা পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ।
সরেজমিন দেখা গেছে, সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক এই মহাসড়কের বেইলি সেতুর দুটি পাটাতনের জোড়া খুলে নিচের দিকে দেবে গেছে। নিচের অংশের স্টিলও ভেঙে গেছে। সেতুর উভয় পাড়ে বড় বড় পরিবহনের কয়েকটি গাড়ি আটকা পড়েছে।
পাবনা থেকে আসা নিজাম উদ্দিন নামের এক শ্রমিক সর্দার বলেন, ‘আমরা ৩৮ জনের একটি টিম ধান কাটার জন্য সুনামগঞ্জে যাচ্ছিলাম। চরম দুর্ভোগে পড়েছি আমরা।’
সিএনজিচালিত অটোরিকশার চালক সুহেল মিয়া বলেন, ‘চার বছর ধরে দুই দিন পরপর সেতুটির বিভিন্ন অংশ ভেঙে যায়; খুলে যায়। ফলে এ সড়কে চলাচলকারী সবাইকে চরম দুর্ভোগ পোহাতে হয়। কবে যে এ দুর্ভোগ শেষ হবে, কেউ জানে না।’
এ ব্যাপারে সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘মেরামতের জন্য লোক পাঠানো হয়েছে। কাজ চলছে।’
উল্লেখ্য, সুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক এ মহাসড়কে জগন্নাথপুর উপজেলার ইছগাঁও নামক স্থানে বহমান নলজুর নদীর ওপর (কাটাগাঙ্গ) ২০১২ সালে বেইলি সেতুটি নির্মাণ করা হয়। পরে ২০১৭ সালের ১৩ জুন সেতুটির দক্ষিণ অংশের অ্যাপ্রোচের মাটি ধসে গর্তের সৃষ্টি হয়। একই বছরের ১৩ জুলাই আবার মাটি ধসে একই স্থানে দ্বিতীয়বার গর্তের সৃষ্টি হলে অ্যাপ্রোচে অতিরিক্ত স্টিল দিয়ে মেরামতের করা হয়। পরে আবার ২০২২ সালের ১৫ জুলাই সেতুটির উত্তর অংশের অ্যাপ্রোচের মাটি ধসে গর্তের সৃষ্টি হলে অ্যাপ্রোচে অতিরিক্ত স্টিল দিয়ে মেরামত করা হয়। ২০২৩ সালের ২২ আগস্ট সেতুটি ভেঙে সিমেন্টবোঝাই একটি ট্রাকডুবির ঘটনায় চালক ও তাঁর সহকারী নিহত হন। ওই সময় এক সপ্তাহ এ সেতু দিয়ে যান চলাচল বন্ধ ছিল। পরে সেতুটির দুই মাথায় টাঙিয়ে দেওয়া হয় সতর্কতা সাইনবোর্ড। ঘোষণা করা হয় ঝুঁকিপূর্ণ সেতু। তবুও প্রতিনিয়ত নিষেধাজ্ঞা অমান্য করে চলে ভারী যানবাহন। এতে কয়েক দিন পরপর সেতুটির পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৪ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৪ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৪ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৪ ঘণ্টা আগে